Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জলাভূমি বুজিয়ে বহুতল প্রশ্নের মুখে রাজ্য

জলাভূমি বুজিয়ে বহুতল প্রশ্নের মুখে রাজ্য

Online Desk জুলাই 10, 2024
1111111111.png

অমিত দাস, কলকাতা: পূর্ব কলকাতায় একাধিক জলাভূমি বুজিয়ে বহুতল। বাড়ি, কারখানা এমনকি রিসোর্ট হয়েছে বলেও অভিযোগ। এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে উঠলে, বিচারপতির প্রশ্নবাণের সম্মুখীন হতে হয় রাজ্য সরকারের আইনজীবীকে।
বিচারপতিঃ এতদিন ধরে কি করেছে প্রশাসন? কোনো আংশিক কাজ নয়, সামগ্রিক ভাবে কি করেছেন ডি এম?
রাজ্যের আইনজীবীঃ গত বছর ডিসেম্বরে দেওয়া হলফনামা অনুযায়ী, তিনতলা বাড়ি সহ বেশ কয়েকটি নির্মাণ ভাঙ্গা হয়েছে। ৫২ টি জায়গায় ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। ৫০০ র বেশি বেআইনি নির্মাণ রয়েছে সেখানে। পুরসভা ও জেলা প্রশাসন কাজ করছে।
বিচারপতিঃ ভাঙ্গা কি শুধু কাগজ কলমে হয়েছে? কবে ভাঙ্গা হয়েছে, কোথায় কোথায় ভাঙ্গা হয়েছে তার তথ্য কোথায়? ওই জলাভূমি আগের অবস্থায় ফেরাতে হবে। এতদিন ধরে কি করছে প্রশাসন? রিপোর্ট দিয়ে একই কথা দিনের পর দিন বলে চলেছেন। আমরা রেজাল্ট চাই। আর কতদিন এই সব বেআইনি নির্মাণ দাড়িয়ে থাকবে? ডি এম উদাসীন আচরণ করছেন, বলতে বাধ্য হচ্ছি।
মামলা কারীঃ কোর্ট প্রথম যে বিল্ডিং ভাঙতে বলেছিল, আজ পর্যন্ত সেটাতেই কোনো পদক্ষেপ করা হয়নি।
বিচারপতিঃ জেলা শাসক যদি এগিয়ে না আসেন তাহলে এই বেআইনি নির্মাণ ভাঙা হবে না। মানছি, সেখানে অনেক বিক্ষোভ, ক্ষোভ হবে। কিন্তু ডি এম চেষ্টা না করলে কিছু হবে না। আপনারাই ৫০০ র বেশি বেআইনি চিহ্নিত করেছেন। অন্তত পাঁচ টা ভাঙার প্রমাণ দিন। ওই জলাভূমি আগের অবস্থায় ফেরাতেই হবে। গয়াংগচ্ছ মনোভাব আর বরদাস্ত করা যাচ্ছে না। এবার থেকে এই মামলার লাগাতার শুনানি করবো।

প্রসঙ্গত, বেআইনি নির্মাণ ভাঙ্গা বা সেসব চিহ্নিত করার কাজ চলছে ধীর গতিতে। ওয়েট ল্যান্ড অথরিটিকে ৩১ জুলাই কাজের অগ্রগতির রিপোর্ট নিয়ে আসতে হবে। একইসঙ্গে বেআইনিনি নির্মাণের যাবতীয় নথি cesc ও WBSEDCL কে দিতে হবে। কোথায় কোথায় বেআইনি নির্মাণে বিদ্যুৎ দেওয়া হয়েছে সেসব খতিয়ে দেখবে ওই দুই সংস্থা। তারা রিপোর্ট দেবে তারপরে।

Post Views: 121

Continue Reading

Previous: প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী থাকল উত্তরাখণ্ড
Next: নেই ফুটেজ ! সোহমকাণ্ডে নয়া মোড়

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.