Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • লিচুতে বিষ ! কি বলেন চিকিৎসকরা ?

লিচুতে বিষ ! কি বলেন চিকিৎসকরা ?

Online Desk মে 24, 2025
LICHI.jpg

বিশেষ প্রতিনিধি : গ্রীষ্ণের বাজারে লিচুর জয়যত্রায় বাধা পড়ল ! কিন্তু বাঙালির এতদিনের অভ্যাস কি সহজে যাবে ? গরমের দিনে আম-লিছু ছাড়া কী চলে বাঙালির ! তাই কেনার আগে ভাল করে পরখ করে নেবেন, এমন পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মনে রাখবেন, সতর্ক না হলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। কারণ, চিকিৎসকরা ঞ্জানাচ্ছেন, লিচুর মধ্যে এমন সব বিষাক্ত পদার্থ থাকে, যা শরীরে গেলে মৃত্যু হতে পারে।

প্রসঙ্গত, ২০১১ সালে বিহারে লিচু থেকে এনসেফেলাইটিসের সংক্রমণ ঘটে অনেকের মৃত্যু হয়েছিল। চিকিৎসকেরা বলেন, লিচুর টক্সিন মস্তিষ্কে চলে গেলে বড়সড় বিপদ হতে পারে। যার প্রাথমিক উপসর্গ- জ্বর, খিঁচুনি, পেটের সংক্রমণ। সবচেয়ে বেশি ঝুঁকি শিশু ও বয়স্কদের।

লিচু এমনিতে খুব উপকারী ফল। এতে আছে ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজের মতো খনিজ, যা হাড়ের জন্য খুবই উপযোগী। লিচুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা শরীরে ভাল ফল দেয়। এ ছাড়াও রয়েছে অলিগোনল, যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে। হার্টে রক্ত চলাচলের ক্ষেত্রে তা খুব প্রয়োজন। রক্তচাপও স্বাভাবিক রাখতে সাহায্য করে। লিচুতে ক্যালোরি খুব কম, ফাইবার বেশি। তাই পরিমিত পরিমাণে লিচু খেলে রক্তে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। লিচুতে থাকে ফ্ল্যাভেনল, যা শরীরের প্রদাহ কমায়।

একইসঙ্গে লিচুতে এমন কিছু টক্সিনও থাকে, যার মধ্যে থাকে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন। এই দুই রাসায়নিক বেশি পরিমাণে শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে। দেশের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্‌থ’ থেকে প্রকাশিত গবেষণাপত্রে জানা যাচ্ছে, লিচু যদি অধিক পরিমাণে খাওয়া হয় ও খালি পেটে খাওয়া হয়, তা হলে ওই দুই রাসায়নিকের প্রভাবে রক্তে শর্করার মাত্রা আচমকা কমে যাবে। যার ফলে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দেয়। এর থেকে জ্বর, ঘন ঘন বমি, খিঁচুনি, মাথা যন্ত্রণা হতে পারে। খাদ্যনালিতে সংক্রমণ হয়ারও সম্ভাবনা থাকে। যা মৃত্যুকে ডেকে আনতে পারে। লিচুর টক্সিন লিভারের ক্ষতি করতে পারে।

তাই লিচু কেনার ব্যাপারে সতর্ক হওয়া জরুরি। কাঁচা বা আধপাকা, পচে যাওয়া লিচু কিনবেন না। লিছু ঠিকমতো না পাকলে তাতে হাইপোগ্লাইসিন-এর পরিমান বেশি থাকে। এর প্রভাবে শরীরে বিষক্রিয়া হতে পারে। তা ছাড়া লিচুর বীজ ও শাঁসে এমসিপিজি রাসায়নিক থাকে, যা থেকে এনসেফেলাইটিস হওয়ার ঝুঁকি থাকে। সেই সঙ্গে মাথায় রাখতে হবে, কক্ষনো খালি পেটে যাতে লিচু না খান। দিনের বেলায় কিছু খাবার খেয়ে তার পর। রাতের বেলায় লিচু খাওয়া একেবারেই ঠিক নয়।

Post Views: 201

Continue Reading

Previous: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গুজরাটে গ্রেফতার স্বাস্থ্যকর্মী
Next: পাক গুপ্তচর সন্দেহে গুজরাত থেকে গ্রেফতার আরও একজন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.