Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের পর দল বদলের প্রবনতার বিরুদ্ধে অভিনব প্রচার নাগরিক সমাজের।

ভোটের পর দল বদলের প্রবনতার বিরুদ্ধে অভিনব প্রচার নাগরিক সমাজের।

Online Desk মে 18, 2024
Vote.png

রূপম চট্টোপাধ্যায় : মানুষের ভোটে এক দলের হয়ে জিতে পরে অন্য দলে চলে যাওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। পশ্চিমবঙ্গ, গোয়া, মনিপুর, মহারাষ্ট্র দেশ জুড়ে এই ঘটনা ক্রমশ বেড়ে চলায় উদ্বিগ্ন ভোটারদের একাংশ । তাই অষ্টাদশ লোকসভা নির্বাচনের আবহে এই অবাঞ্ছিত ঘটনার বিরুদ্ধে অভিনব প্রচার শুরু করেছে সামাজিক ও নাগরিক অধিকার আন্দোলনের সংগঠন গনউদ্যোগ ও গনতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি ( APDR) ।

তারা ভোটারদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন একটি অঙ্গিকার পত্র। এই নাগরিক সংগঠনের আবেদন, প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্টরা ভোট চাইতে এলে তাঁদের দিয়ে এই অঙ্গীকারপত্র স্বাক্ষর করিয়ে নিন। এতে লেখা আছে একদলের সিম্বলে জিতে, দল বদল করে অন্য দলে চলে গেলে ভোটাররা এই সেই প্রার্থীর নামে যে কোন পশুর নামকরণ করতে পারবে। এই অভিনব প্রচারে অস্বস্তিতে পড়েছে সব রাজনৈতিক দল। তবে নাগরিকদের তরফে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শ্রীরামপুর ও হাওড়া লোক সভা কেন্দ্রে তিনশোর বেশি পরিবার জানিয়েছে, দলবদলের যে ঘৃণ্য প্রবনতা দেশ জুড়ে চলছে তার বিরুদ্ধে এই ধরনের প্রচারকে তারা দৃঢ়ভাবে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য দলবদল আসলে ভোটারদের চূড়ান্ত অসম্মান করার সামিল। তাই দল বদল করতে হলে পদত্যাগ করে নতুন করে মানুষের রায় নিতে হবে। এই প্রচার মুর্শিদাবাদ জেলায় বিশেষ সাড়া ফেলেছে। সাগর দিঘী বিধান সভার বায়রন বিশ্বাস কংগ্রেস প্রার্থী হয়ে জিতে তৃণমূলে যোগদান করায় বহু ভোটারই চড়ম অসন্তোষ প্রকাশ করেছেন। এমনকী এই লোক সভা নির্বাচনের পরে আবারও যাতে এই ঘটনা না ঘটে , তাই ঘোড়া কেনা বেচা বন্ধ করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অপর নাগরিক অধিকার সংগঠন ” ফোরাম ফর সিভিল লিবার্টি

Post Views: 151

Continue Reading

Previous: ২০০০ টাকার বিনিময়ে মা-বোনেদের সম্মান বিক্রি করেছে বিজেপি : অভিষেক
Next: অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন’, মমতা প্রসঙ্গে খাড়গে

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.