Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জনগণ সমাবেশই কি কং-তৃণমূল আসন সমঝোতার শেষ মঞ্চ?

জনগণ সমাবেশই কি কং-তৃণমূল আসন সমঝোতার শেষ মঞ্চ?

Online Desk মার্চ 4, 2024
sg.png

সুমন গঙ্গোপাধ্যায় : শেষ পর্যন্ত কি জট কাটল? মিটলো কি সমস্যা? অন্য রাজ্যের মতো বাংলায়ও কি শেষ পর্যন্ত জোট বাঁধছে ‘ ইন্ডিয়া ‘? অসম, দিল্লী, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড, সহ গোটা দেশে কার্যত ইন্ডিয়া জোটের আসন সমঝোতা শেষ। গলার কাঁটা এক ও একমাত্র বাংলা। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের সাথে জোট চাইছে এআইসিসি। অন্যদিকে বামেদের সাথে জোটে মত প্রদেশ কংগ্রেসের। যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ৪২ আসনেই লড়বে তৃণমূল। অপরদিকে কার ‘হাত’ ধরবে হাত? কংগ্রেসের এই টালবাহানায় কার্যত অসন্তুষ্ট সিপিএম সহ বামেরাও। অবস্থা এমন কংগ্রেসের সাথে জোট না করে একলা চলো পথে এগোতে চাইছে সিপিএম। অপরদিকে কংগ্রেসও ৪২ আসনেই প্রার্থী তালিকা তৈরি করে এআইসিসির কাছে অনুমোদনের জন্যে পাঠিয়েছে প্রদেশ কংগ্রেস। তবে এর মধ্যে ফের নতুন করে টুইস্ট দেখা দিয়েছে। সূত্রের খবর, শেষ পর্যন্ত তৃণমূলের সাথেই আসন সমঝোতা হচ্ছে কংগ্রেসের। আর তা আনুষ্ঠানিকভাবে ঘোষনা হতে পারে ১০ মার্চ, তৃণমূলের জনগর্জন সভা থেকে। আর এই জোট বার্তা দিতে দিল্লী থেকে কেসি বেনুগোপাল অথবা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকারজুন খারগে আসতে পারেন আর সেদিনই ‘অফিসিয়াল’ ভাবে ঘোষনা হবে জোটের কথা। সূত্রের খবর, বহরমপুর, মালদহ দক্ষিণ ও রায়গঞ্জ এই তিন আসনে প্রার্থী দেবে কংগ্রেস। তবে শেষ পর্যন্ত দার্জিলিং আসনও কংগ্রেসকে ছাড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, একক ভাবে লড়াই করলে এই রাজ্য থেকে লোকসভাতে একটি আসনও নাও জিততে পারে প্রদেশ কংগ্রেস। এমনকী বামেদের সাথে হাত মেলালে ও খুব একটা আশাপ্রদ ফলাফল হবে বলে মনে করছে না সর্বভারতীয় কংগ্রেস। আবার প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ মনে করছে মমতার হাত ধরলে বাংলায় কংগ্রেসের মান কিছুটা বাঁচতে পারে, মিলতে পারে একের অধিক আসন। অপরদিকে ২০২১ এর বিধানসভার পর এই রাজ্যে লোকসভাতেও যদি তারা শূন্য হয়, সেক্ষেত্রে রাজ্যে অস্তিত্বহীন, গুরুত্বহীন হয়ে পড়বে কংগ্রেস।
রাজনৈতিক মহলের মতে, এবারে লোকসভা কংগ্রেসের কাছে মরনপণ লড়াই। তাই প্রতিটি রাজ্য থেকে বেশী সংখ্যক আসন জিততে চাইছে এআই সিসি। সেক্ষেত্রে বাংলায় দলের কঙ্কাল সার চেহারার কথা অজানা নয় সোনিয়া- রাহুল- প্রিয়ানকা’র। তাই প্রদেশ নেতৃত্বর উপর খুব একটা ভরসা রাখছে না এআইসিসি। আর তাই এক কথায় প্রদেশ নেতৃত্বকে অন্ধকারে রেখেই জোট ফাইনাল করেছে দিল্লী। তবে শেষ পর্যন্ত যদি বেনুগোপাল বা খারগে না আসতে পারেন, সেক্ষেত্রে সোনিয়া- রাহুলের নির্দেশে জয়রাম রমেশ বা এআইসিসি’ প্রতিনিধি আসতে পারেন তৃণমূলের ১০ এর ব্রিগেড গ্রাউন্ডে

Post Views: 125

Continue Reading

Previous: ব্রিগেডের দিনেই ডার্বি, বদলে গেলো শুধু সময়
Next: কুণাল সুদীপ তিক্ততার ইতি!

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.