Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটে হারলে নেতাদের চাকুরি খাবার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

ভোটে হারলে নেতাদের চাকুরি খাবার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk মার্চ 14, 2024
3.png

তামসী রায় প্রধান, ওঙ্কারঃ “এবার লোকসভা নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না। আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করে যাব। আমার চাকরি গেলে আপনাদের কারও চাকরি থাকবে না”। এক জনসভা এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আরও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়নের হুঁশিয়ারি পর সরগরম তোর্ষা পাড়ের রাজনীতি। কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধী দল বিজেপি থেকে বামেরা।
বুধবার সন্ধ্যায় কোচবিহার জেলার নয়ারহাটে এক নির্বাচনী সভা করে শাসক দল তৃণমূল কংগ্রেস। বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেখানেই নিজের দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, “ভোটের আগে বলবেন লিড দেব। ফল বেরোলে দেখা যাবে লিড হল না। তখন আর কিছু বলা যাবে না। ভোটার লিস্ট ধরে যে ভোটগুলো নিশ্চিত সেগুলো সবুজ কালি দিয়ে দাগ দেবেন। যেগুলো অনিশ্চিত সেগুলো লালকালি দিয়ে দাগ দেবেন। এরপর সেই সব ভোটারদের বাড়ি গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করবেন। ভোট চাইবেন। ভুল করে থাকলে প্রয়োজনে ক্ষমা চাইবেন। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে ১২-১৫ হাজার ভোটের লিড যাতে হয় তার দায়িত্ব নিতে হবে স্থানীয় নেতৃত্বকে।”
পাশাপাশি তিনি আরও বলেন, “এবার লোকসভা নির্বাচনে হারলে আমার চাকরি থাকবে না। আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না থাকে তার বন্দোবস্ত করে যাব। আমার চাকরি গেলে আপনাদের কারও চাকরি থাকবে না”। দলের মধ্যে গোষ্ঠীবাজি বন্ধ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।

Post Views: 79

Continue Reading

Previous: পরীক্ষার্থীরা হতাশ, পিএসসি নিয়োগ বিরম্বনা নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির
Next: বর্ধমান পূর্বে সিপিএমের সম্ভাব্য প্রার্থী ইংলিশ চ্যানেল পাড় করা সায়নী দাস

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.