Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মহুয়া, প্রশান্ত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মহুয়া, প্রশান্ত

Online Desk এপ্রিল 16, 2025
20250416_160046.jpg

ওঙ্কার ডেস্ক: ১৭ সি ফর্ম না দেওয়া নিয়ে অভিযোগ। যা গড়ায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। অবশেষে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশনের সঙ্গে বসে বিষয়টি সমাধান করে নিতে। কিন্তু তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ কমিশন গুরুত্ব দেয়নি বিষয়টিতে।

উল্লেখ্য, ১৭-সি ফর্মে নথিভুক্ত থাকে কোনও কেন্দ্রে কত ভোটার ভোট দিয়েছেন। কিন্তু অভিযোগ, সম্প্রতি সেই ফর্ম রাজনৈতিক দলকে দেওয়া বন্ধ করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলা করে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্ম বা এডিআর। আদালতে ওই সংগঠনের পক্ষ থেকে আর্জি জানানো হয়, কমিশনের ওয়েবসাইটে ১৭-সি ফর্ম প্রকাশের। এই মামলায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য। নির্বাচন কমিশনের সঙ্গে সেই আলোচনায় থাকার কথা ছিল এডিআর প্রতিনিধি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আইনজীবী প্রশান্ত ভূষণের।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার নির্বাচন কমিশনের দফতরে যান প্রশান্ত এবং মহুয়া। তাঁদের সঙ্গে বৈঠকে যোগ দেন নির্বাচন কমিশনের আধিকারিক। কিন্তু মহুয়ার অভিযোগ এমন আধিকারিকদেরকে বৈঠকে অংশ নেওয়ার জন্য কমিশন পাঠিয়েছিল তাঁদের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নেই। তৃণমূল সাংসদ মহুয়ার কথায়, ‘কমিশনের যে দলটি বৈঠক করেন তাঁরা মাঝারি পর্যায়ের অফিসার। ফলে বিষয়টির গুরুত্ব হারায়। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খুঁজে বার করতে হবে।’ অন্যদিকে একই অভিযোগ প্রশান্ত ভূষণেরও। তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টে জানানো হবে।

Post Views: 71

Continue Reading

Previous: এনআইএ হেফাজতে লেখালিখি করে ও নামাজ পড়ে সময় কাটছে রানার
Next: ওয়াকফ সংশোধনী নিয়ে কেন্দ্রকে আক্রমণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.