Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • আলোচিত খবর
  • কুলতলীতে ছাগলের লোভে খাঁচা বন্দী রয়েল বেঙ্গল টাইগার

কুলতলীতে ছাগলের লোভে খাঁচা বন্দী রয়েল বেঙ্গল টাইগার

Online Desk জুন 15, 2025
WhatsApp-Image-2025-06-15-at-12.55.32-PM.jpeg

বাবলু প্রামাণিক, দঃ২৪পরগনা: অবশেষে আতঙ্ক সৃষ্টিকারী রয়েল বেঙ্গল টাইগার ধরা পরল দক্ষিণ ২৪ পরগনার কুলতলী গ্রামে। রবিবার ভোরে সুন্দরবনের ওই বাঘ খাঁচা বন্দি হয়। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা কুলতলী ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায়, ফের বাঘের আনাগোনায় উত্তেজনা ছড়িয়েছিল গ্রামে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা খবর দিয়েছিল বন দফতরে। তারপরেই বনদফতরের কর্মীরা যেখানে বাঘ দেখা গিয়েছিল সেসমস্ত জায়গায় কয়েক কিলোমিটার খোঁজাখুঁজি করেন। অবশেষে ধরা পড়ে বাঘ। বাঘ বন্দি হওয়ার স্বস্তি পেয়েছে গ্রামবাসীরা। স্থানীয়রা জানান অবশেষে বাঘ বন্দী হওয়ায় তারা স্বস্তি পেয়েছে। এবার নিশ্চিন্তে ঘুমতে পারবেন তারা। সম্প্রতি বাঘের আতঙ্কে তাঁদের সকলের রাতের ঘুম উড়েছিল। তবে বনদফতরের প্রচেষ্টায় বাঘ ধরা পড়ায় এখন গ্রামে শান্তি ফিরেছে।
বনদফতরের কর্মী ও স্থানীয় বাসিন্দা সকলে মিলে এই বাঘের খোঁজে হাত লাগায়। সূত্রের খবর, কাঁটামারি সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘনঘন ঝোপঝাড়ে খোঁজ চালায় কর্মীরা। বনদপ্তরে আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাতে পাতা হয় খাচা দুটি এবং টোপ হিসেবে ব্যবহার করে ছাগল একটি খাঁচাতে রাখা হয়, ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলেন প্রায় বহু বছর ধরেই তারা এই এলাকায় ঘুরতে আসেন। এত বছরে চাক্ষুস বাঘ দেখার সুযোগ পাননি। তবে এবার চোখের সামনে বাঘ দেখতে পেরে তারা বেশ খুশি।

Post Views: 212

Continue Reading

Previous: নিষেধাজ্ঞা ওঠার সাথে সাথেই , ইলিশ অভিযান শুরু দিঘায়
Next: এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, মুম্বইয়ে গ্রেফতার কেবিন ক্রু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.