Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • বন্যার জলে থৈ থৈ পুজোমণ্ডপ ! মনখারাপ ভূতনিবাসীর

বন্যার জলে থৈ থৈ পুজোমণ্ডপ ! মনখারাপ ভূতনিবাসীর

Online Desk সেপ্টেম্বর 27, 2024
61.png

প্রশান্ত দাস, মালদা : বেজে উঠেছে আগমণির সুর। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দুর্গোৎসবের আনন্দে মাতবে বাঙালি। চারিদিকে সাজো সাজো রব। পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে যখন ব্যস্ত পূজা উদ্যোক্তারা, তখন ভূতনির ক্ষেত্রে ছবিটা একেবারে অন্যরকম।
অতীতের সব রেকর্ড ভেঙে চরম বিপদসীমা ছাড়িয়ে বইছে গঙ্গা। নদী ভাঙন নিত্যসঙ্গী হলেও গঙ্গার এই ভয়ানক রূপ কয়েক বছর দেখেননি ভূতনিবাসী।
মানিকচকের ভূতনির দামোদর টোলা পূজা মণ্ডপগুলি জলে ভাসছে। দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চল জলের তলায়। বন্যাকবলিত প্রায় এক লক্ষ মানুষ। গত বছরের হিসাবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারী পূজা সহ মোট ২৯ টি পূজা হয়। এর মধ্যে ২২ টি পুজো সার্বজনীন। পূজা নিয়ে মেতে থাকে ভূতনিবাসী। কিন্তু এইবারে কিভাবে পূজা হবে। পূজা কোথায় হবে। এই নিয়ে চিন্তিত সকলে।
ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি। বাকি পূজা হয় অস্থায়ী পূজা মন্ডপ তৈরি করে। কিন্তু, বন্যার জলে জলমগ্ন চারিদিক। জল থৈ থৈ করছে পুজো মণ্ডপগুলো। তবে কি এবার পুজো হবে না, এখন এই প্রশ্ন ঘুরছে ভূতনির ওলিতে গলিতে।
তবে পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন। জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পূজো হবে। মা উমা এসে সবটা সামলে নেবেন। পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন সেই আশায় বুক বেঁধেছেন এখানকার মানুষজন।

Post Views: 89

Continue Reading

Previous: চব্বিশ ঘণ্টায় উত্তরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ
Next: বৃষ্টির সঙ্গে দোসর ভূমি ধস, ক্ষতিগ্রস্ত মিরিকের থরবো এলাকা

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.