Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগেই জমিদারদের বিক্ষোভ

মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগেই জমিদারদের বিক্ষোভ

Online Desk ডিসেম্বর 5, 2023
20231205_134131.jpg

জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় :ভোরের আলোয় পর্যটকদের আকর্ষিত করতে নির্মিত করা হচ্ছে ঝুলন্ত সেতু ।গজলডোবায় সেই নতুন ঝুলন্ত সেতু উদ্বোধন হওয়ার মুখে। কিন্তু যাদের জমির ওপর সেটি তৈরি হয়েছে তাঁরা এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পেলেন না। সরকারের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ না পাওয়ায় সোমবার নতুন সেতুর সামনে বিক্ষোভ দেখালেন ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের সদস্যেরা।সূত্র মারফত জানা গেছে কদিন বাদেই উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর আগে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষতিগ্রস্ত জমিদাতারা।জমিদাতাদের মধ্যে পলাশ সন্ন্যাসী, নির্মল সমাদ্দার, রবিশংকর চট্টোপাধ্যায় বলেন, পাঁচ বছর আগে ব্রিজ তৈরি করার জন্য বসত জমি নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার যে চুক্তি পর্যটন দপ্তর করেছিল সেই অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। পরিবারগুলিকে পাট্টা সহ সমপরিমাণ জমি, একটি মন্দির এবং ঘর তৈরি করার জন্য প্রতিটি পরিবারকে দেড় লক্ষ টাকা দেওয়া হবে বলে চুক্তি হয়েছিল। ঘর করার জন্য জমি দিলেও টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি। সেই সঙ্গে উপযুক্তদের চাকরি এবং অনুপযুক্তদের দোকান ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও হয়নি। প্রতিশ্রুতিমতো ক্ষতিপূরণ পাওয়ার জন্য বার বার প্রশাসনের কাছে অনুরোধ করা হলেও সুরাহা হয়নি।
এদিকে ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। কয়েক দিনের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুটির উদ্বোধন করবেন বলে শোনা যাচ্ছে। তাই তারা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

Post Views: 62

Continue Reading

Previous: চরম দুরবস্থায় দিন কাটছে অলিম্পিক পদক জয়ী বাঙালির
Next: দলীয় কোন্দলের বিচার হাইকোর্টে !

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-08-154336.png

দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০০ পরিবার

Online Desk মার্চ 8, 2026
Screenshot-2026-03-08-154752.png

দোলযাত্রার পরেও রঙের উৎসব কুলটিতে

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.