Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নোয়াপাড়া-বিমানবন্দর রুটে সফল ট্রায়াল রান মেট্রোর, শীঘ্রই শুরু পরিষেবা

নোয়াপাড়া-বিমানবন্দর রুটে সফল ট্রায়াল রান মেট্রোর, শীঘ্রই শুরু পরিষেবা

Online Desk ডিসেম্বর 15, 2024
20241215_130237.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা মেট্রোর মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। শনিবার নোয়াপাড়া-বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মার্চ মাস থেকেই শুরু হবে এই লাইনের পরিষেবা। মেট্রো সূত্রে খবর, সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই ইয়োলো লাইন পরিদর্শন করতে আসবেন।
নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে মেট্রো চলবে। সেই লাইনেই শনিবার প্রথম চলল মেট্রো। কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে মেট্রোর এমআর ৪০৭ কোচ ট্রায়াল রান শুরু করে। উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য আধিকারিকরা। দমদম ক্যান্টনমেন্টে রেকটি পৌঁছতে করা হয়েছিল বিশেষ পুজোর আয়োজন। এই পথে সিস্টেম ঠিক মতো কাজ করছে কিনা, লাইন, ট্র্যাক ঠিক আছে কিনা, সে বিষয়ে খতিয়ে দেখতেই এই ট্রায়াল রান করা হয়, সোমবার মুল ট্রায়ালের পর জেনারেল ম্যানেজারের কাছ থেকে ছাড় পেলেই যাত্রী পরিসেবার প্রস্তুতি শুরু হবে।
উল্লেখ্য, বর্তমানে চলমান নর্থ-সাউথ মেট্রো লাইন ও ইষ্ট-ওয়েস্ট মেট্রো থেকে যথাক্রমে নোয়াপাড়া ও ধর্মতলা থেকে চেঞ্জ করে মানুষ খুব সহজেই কোলকাতার শহরতলী থেকে এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবে কম সময় ও কম খরচে।

Post Views: 65

Continue Reading

Previous: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কাঁথি সমবায়ে শুরু ভোটগ্রহণ
Next: জঙ্গি মোকাবিলায় রাজ্যে প্রস্তুত করা হচ্ছে এসটিএফের বিশেষ কমান্ডো দল

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.