Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরে তিন জঙ্গি ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

মণিপুরে তিন জঙ্গি ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Online Desk সেপ্টেম্বর 21, 2025
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: মণিপুরে বড়সড় সাফল্য পেল পুলিশ। বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের তিন জঙ্গি এবং এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, শুক্রবার বিষ্ণুপুর জেলার ট্রোংলাওবি থেকে নিষিদ্ধ প্রেপাক সংগঠনের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু জনের নাম, থোকচোম মণিমাতুম সিং (২০) এবং লাইশরাম প্রেমসাগর সিং (২৪)। ধৃতরা সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী এবং স্কুল থেকে তোলাবাজি করত। এছাড়াও, নিষিদ্ধ সংগঠন পিপলস লিবারেশন আর্মির একজন ক্যাডারকে ইম্ফল পূর্ব জেলার কোংবা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার নাম অধিকারীমায়ুম রামকুমার শর্মা (৬২)। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ইম্ফল পশ্চিম জেলার ইউরেম্বামে একজন অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে ধৃত অস্ত্র ব্যবসায়ীর নাম ফিজাম চেতনজিৎ সিং। ৩৩ বছর বয়স তার। তার কাছ থেকে দুটি ম্যাগাজিন এবং বিভিন্ন ধরণের ৯৬টি কার্তুজ-সহ একটি সেলফ-লোডিং রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, মণিপুর দীর্ঘ দিন ধরে জাতিদাঙ্গায় অশান্ত। সম্প্রতি উত্তরপূর্বের এই রাজ্যে সফরে গিয়ে শান্তির পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও মোদীর সফরের এক সপ্তাহের মধ্যে আবার অসম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। তাতে অসম রাইফেলসের দু জনের মৃত্যু হয়েছিল।

Post Views: 88

Continue Reading

Previous: অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক প্রতারণার অভিযোগে এবার প্রযোজক শ্যামসুন্দর দে’কে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ
Next: কে এই মিঠুন! সৌরভ,ভাজ্জিদের সরিয়ে তিনি কেনো ভারতীয় বোর্ডের প্রধান!

সম্পর্কিত গল্প

PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
CRIME-SCENE.png

কিশোরকে হাতুড়ি দিয়ে খুন, রক্ত পান করে মাংস খাওয়ার চেষ্টা অভিযুক্তের, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.