Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কে এই মিঠুন! সৌরভ,ভাজ্জিদের সরিয়ে তিনি কেনো ভারতীয় বোর্ডের প্রধান!

কে এই মিঠুন! সৌরভ,ভাজ্জিদের সরিয়ে তিনি কেনো ভারতীয় বোর্ডের প্রধান!

Online Desk সেপ্টেম্বর 21, 2025
AP25257643124208-1757889438.jpg

স্পোর্টস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে ঠিক হল পরবর্তী বোর্ড সভাপতির নাম। সেখানে দৌড়ে যারা ছিলেন তাঁদের মধ্যে যোগ্যতম ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু সৌরভ হয়ত ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে নামবেন না তাই হয়ত সৌরভকে বোর্ড সভাপতি করা হল না এমনটাই বক্তব্য ক্রিকেটমহল থেকে রাজনৈতিক বিশ্লেষকদের। আর প্রাক্তন ভারতীয় বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং আম আদমি পার্টির সাংসদ তাই তাকেও বোর্ড সভাপতি করা হল না বলে মনে করা হচ্ছে। তবে তাই বলে মিঠুন মানহাস। ভারতের হয়ে ক্রিকেটই খেলেননি কোনোদিন। দিল্লির হয়ে ঘরোয়া টুর্নামেন্টে খেলেছেন আর সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএলে পুনে ওয়ারিয়স ইন্ডিয়া দলের অধিনায়ক থাকার সময়ে সেই দলে আর আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেননি মিঠুন মানহাস। জম্মু-কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের সঙ্গে তিনি যুক্ত। ১৫৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মিঠুন। ৯৭১৪ রান করেছেন তিনি। ২৭টি শতরানের মালিক তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন মিঠুন মানহাস। পরবর্তীতে দিল্লি ডেয়ারডেভিলস ও পুণে ওয়ারিয়র্সের হয়েও খেলেন তিনি। যা জানা যাচ্ছে, তাতে মিঠুন মানহাস হতে চলেছেন বোর্ড প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। প্রথম শ্রেণীর ক্রিকেটেও পারফরমেন্স এমন আহামরি নয়। বর্তমানে তিনি জম্মু ক্রিকেটের উন্নয়নের সঙ্গে যুক্ত ছিলেন। শেষবার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এবারে মিঠুন মানহাস। প্রথমে সচিন তেন্ডুলকারকে প্রস্তাব দেওয়া হলে তিনি প্রত্যাখ্যান করেন তা বলেন এই মিঠুন মানহাস ! নিন্দার ঝড় সব জায়গায়। আগামী সপ্তাহে নতুন কমিটি ২৮ সেপ্টেম্বরের পরে দায়িত্ব নেবে। রঘুরাম ভাট এক সময়ে প্রেসিডেন্টের প্রবল দাবিদার ছিলেন। কিন্তু এখন তিনি সম্ভবত কোষাধ‌্যক্ষের পদ পাচ্ছেন। রাজীব শুক্লা হয়তো ভাইস প্রেসিডেন্ট পদেই থাকবেন। প্রভতেজ ভাটিয়া সম্ভবত যুগ্ম সচিব। আইপিএল প্রধান হয়তো অরুণ ধুমালই থাকছেন।

Post Views: 606

Continue Reading

Previous: মণিপুরে তিন জঙ্গি ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
Next: হ্যান্ডসেক বিতর্ক উড়িয়ে রবিবার ফের ভারত -পাক লড়াই

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.