Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • যুদ্ধের আবহে তেল ও গ্যাসের দাম বাড়বে না, ইরান যুদ্ধের মধ্যে দেশবাসীকে আশ্বাস দিলেন মোদী

যুদ্ধের আবহে তেল ও গ্যাসের দাম বাড়বে না, ইরান যুদ্ধের মধ্যে দেশবাসীকে আশ্বাস দিলেন মোদী

Online Desk মার্চ 6, 2026
LPG.jpg

ওঙ্কার ডেস্কঃ মধ্যপ্রাচ্যে আগুনে জ্বলছে। ইরান যুদ্ধের আবহে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি হবে। দেশের মজুত পেট্রোপণ্যে টান পড়বে। এমন প্রশ্ন দেশবাসীর মনে ঘুরছিল। তবে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। কোনও পরিস্থিতিতেই দেশের অন্দরে তেল এবং গ্যাসের দাম যেন না বাড়ে, কেন্দ্র সেটা নিশ্চিত করতে চলেছে বলেই সূত্র মারফত খবর। অন্যদিকে, বৃহস্পতিবারই রাশিয়া থেকে তেল কেনার জন্য ৩০ দিনের ‘ছাড়পত্র’ দিয়েছে আমেরিকা।
উল্লেখ্য, কেন্দ্রের তরফ থেকে পেট্রোপণ্যের দাম বাড়া নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা এখনও হয়নি। তবে কূটনৈতিক মহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দেশীয় বাজারে পেট্রোপণ্যের দাম যেন না বাড়ে সেটা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। নানা পক্ষের সঙ্গে নয়াদিল্লি লাগাতার আলোচনা চালাচ্ছে যেন ভারতে তেল এবং অন্যান্য শক্তিসম্পদের যোগান অব্যাহত থাকে। সেই চেষ্টা সফল হয়েছে বলেই কেন্দ্রের দাবি।
প্রসঙ্গত, হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। ভারতকে নিজের চাহিদার ৮৫ শতাংশের বেশি তেল বাইরে থেকে কিনতে হয়। এই আমদানির প্রায় ৫০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে। সেই পথ বন্ধ থাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তবে সূত্রের খবর, ৫ লক্ষ ব্যারেল রুশ তেল খুব দ্রুত ভারতের হাতে আসতে চলেছে। আগামী এক মাসে এই সংখ্যাটা আরও বাড়বে কারণ আমেরিকা ৩০ দিনের জন্য রুশ তেল কেনার ছাড়পত্র দিয়েছে। ফলে পেট্রোপণ্য নিয়ে দেশীয় বাজারে উদ্বেগ কমতে পারে।

Post Views: 19

Continue Reading

Previous: ‘বিচারাধীন’ ভোটারদের তথ্য যাচাইয়ে জন্য ওড়িশা-ঝাড়খণ্ড থেকে আসছেন ২০০ বিচারপতি!
Next: ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সমাজ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করল কর্নাটক

সম্পর্কিত গল্প

PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026
PUTIN.png

তেল সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করবে না রাশিয়া; সাফ জানিয়ে দিল ক্রেমলিন

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.