Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বিচারাধীন’ ভোটারদের তথ্য যাচাইয়ে জন্য ওড়িশা-ঝাড়খণ্ড থেকে আসছেন ২০০ বিচারপতি!

‘বিচারাধীন’ ভোটারদের তথ্য যাচাইয়ে জন্য ওড়িশা-ঝাড়খণ্ড থেকে আসছেন ২০০ বিচারপতি!

Online Desk মার্চ 6, 2026
sir-1.jpg

ওঙ্কার ডেস্কঃ সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। এসআইআর নিয়ে সমস্যার সমাধান এখনো পুরোপুরি হয়নি। সূত্রের খবর, ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে মাত্র ৬ লক্ষ ভোটারদের ‘মামলা’ নিষ্পত্তি করা হয়েছে। তাই সেই কাজ দ্রুত করতে এবার ওড়িশা-ঝাড়খণ্ড থেকে ২০০ বিচারক সেই প্রক্রিয়ার দায়িত্ব নেবেন। মূলত দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম জেলায় তাদের কাজে লাগানো হবে। এতএব মতুয়াগড়ের দায়িত্ব থাকছে ভিন রাজ্য থেকে আসা বিচারপতিদের হাতেই।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের বিচারকরা ভোটারদের তথ্য যাচাই করছেন। সূত্রের খবর, রাজ্যের ৫০৫ জন বিচারক সেই কাজ করছেন। শীর্ষ আদালত জানিয়েছিল, প্রয়োজন পড়লে পড়শি রাজ্য থেকে বিচারপতিদের আনা যেতে পারে। সেই মতোই দ্রুত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির জন্য ২০০ জন বিচারককে কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।
এত আটঘাট বেঁধে কাজ করার পরও কেন প্রায় ৬০ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ থাকতে হল? কমিশন সূত্রে জানা গিয়েছে, ৬০ লক্ষের মধ্যে ৫ লক্ষ শুনানিতে আসেননি। অনেকে কোনও নথিই দেননি। কিছু ভোটার এমন নথি দিয়েছেন যা গ্রহণযোগ্য নয়। এছাড়াও ৮-১০ লক্ষ ভোটার নোটিস পায়নি। তাঁরা আসেন। তাঁদের নামও বিচারধীন তালিকায় রয়েছে। সব মিলিয়েই এই সংখ্যাটা হয়েছে।
প্রশ্ন উঠছে, যদি ভোটের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তাহলে কি এই বিপুল সংখ্যক ভোটার কী করবেন, সে বিষয়ে এখনও কোনও উত্তর মেলেনি। অন্যদিকে, আগামী রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোম ও মঙ্গলবার দফায় দফায় রাজ্যের প্রশাসনিক আধিকারিক, বিএলওদের সঙ্গে বৈঠক করবেন। তারপরই বাংলায় ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে।

Post Views: 154

Continue Reading

Previous: ডোরিনা ক্রসিংয়ে ভোটাধিকার রক্ষার দাবিতে মুখ্যমন্ত্রীর ধর্না
Next: যুদ্ধের আবহে তেল ও গ্যাসের দাম বাড়বে না, ইরান যুদ্ধের মধ্যে দেশবাসীকে আশ্বাস দিলেন মোদী

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.