Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মোঘলমারিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করার ভাবনা

মোঘলমারিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করার ভাবনা

Online Desk ডিসেম্বর 5, 2023
20231205_151132.jpg

সায়ন মাইতি,পশ্চিম মেদিনীপুর: মোগলমারি হল পশ্চিমবঙ্গের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম সীমান্ত দাঁতন এক নম্বর ব্লকের একটি ঐতিহাসিক গ্রাম ।সপ্তদশ শতাব্দীতে মির্জা নাথান লিখিত “বাহারিস্তান-ই- ঘাইবি” বইটি থেকে জানা যায় ১৫৭৫ সালে মেদিনীপুর আর জলেশ্বরের (ওড়িশা ) মাঝামাঝি ‘তুকারুই’ নামে এক স্থানে মোঘল ও পাঠানের যুদ্ধ হয় ।সেই যুদ্ধে মোঘলদের বহু ক্ষয় ক্ষতি হয় ।সেই মোঘল থেকেই হয়তো মোগলমারি নামের উৎপত্তি হয় বলে মনে করা হয় ।। এই দাঁতনের পুরনো নাম “দন্তভুক্তি” ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন ।সপ্তম শতাব্দীতে রাজা শশাঙ্কের রাজত্বকালে এই দন্ত ভুক্তিতেই তাঁর ভূমিদানের দলিল পাওয়া যায় ।
মোঘলমারিকে ঘিরে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। দাঁতনের এই স্থানে খননকার্য চালিয়ে বৌদ্ধমহাবিহারের সন্ধান পেয়েছে রাজ্য প্রত্নতত্ব বিভাগ। এই বিভাগের আধিকারিকদের মতে এই মহাবিহার নালন্দার সমসাময়িক এবং নালন্দার মহাবিহারের সঙ্গে এর অনেক মিল পাওয়া গিয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন মোঘলমারিকে পর্যটন কেন্দ্র হিসাবে তুলে ধরা হলে এই এলাকার অর্থনীতি উন্নত হবে।
খড়গপুর থেকে যে রাস্তা বালেশ্বর গিয়েছে, সেই ৬০ নম্বর জাতীয় সড়কের কাছে, ওড়িশা রাজ্য সীমান্তে অবস্থিত মোঘলমারিতে প্রায় এক দশক আগে খননকাজ শুরু হয়। তখন সেই কাজ হচ্ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে। পরে রাজ্য প্রত্নতত্ব বিভাগ এই জায়গাটি অধিগ্রহণ করে। বিভিন্ন সময়ে খনন কাজ চালিয়ে প্রত্নতাত্বিকরা দেখেছেন নালন্দা মহাবিহারের সঙ্গে এই জায়গার অনেক মিল আছে এবং মোঘলমারির এই বৌদ্ধ মহাবিহারটি খুব সম্ভবত ষষ্ঠ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। কার কারোর মতে এটি পঞ্চম শতাব্দীতে তৈরি হয়েছিল।
চিনা পরিব্রাজক ফা হিয়েন তার লেখায় দক্ষিণবঙ্গের যে সমস্ত মহাবিহারের উল্লেখ করেছেন তার মধ্যে মোঘলমারির এই মহাবিহারের উল্লেখও রয়েছে।
খনন কাজ চালিয়ে এখানে দেওয়ালে নানা রকম মুর্তি, মানুষের আদলে মুর্তি, ‘ ফ্লোরাল’ মোটিফ, ‘ভোটিভ ট্যাবলেট’, স্ট্যাকো মুর্তি, নানা রকম মুদ্রা, পাত্র, বুদ্ধদেবের নানা আকারের মুর্তি ইত্যাদি পাওয়া গিয়েছে। খনন কাজ চালিয়ে এখনও পর্যন্ত যা পাওয়া গিয়েছে তাতে মনে করা হচ্ছে এই বৌদ্ধ মহাবিহারের আকার বেশ বড় ছিল। যে জিনিসগুলি এখান থেকে পাওয়া গিয়েছে তার কিছু কিছু নিদর্শন এই মহাবিহারের এলাকার মধ্যেই একটি ‘মিউজিয়ামে’ রাখা আছে। আগামী দিনে এখানে একটি বড় আকারের মিউজিয়াম করার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
রাজ্য সরকার এই উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এরই সঙ্গে তারা বলেন এই স্থাপত্যকে রক্ষা করতে ওপরে একটি ‘শেড’ দেওয়া দরকার কারণ বৃষ্টি এবং অন্যান্য কারণে এখানের মুর্তি ও দেওয়ালগুলি নষ্ট হচ্ছে। যদিও রাজ্য সরকার এবং স্থানীয় দাঁতন 1 নম্বর ব্লক বিডিওর উদ্যোগে এখানে একটি ‘শেড’ দেওয়া হয়েছে। কিন্তু এলাকাবাসীদের দাবি এই ‘শেড’ টিও বর্তমান জরাজীর্ণ অবস্থা। বৃষ্টি হলে জল গিয়ে পড়ছে মূর্তি ও দেওয়াল গুলিতে। এছাড়াও মোগলমারীর ভেতরে আংশিক খননকৃত অংশের চারিদিকে কাঠের পাঠাতন সহ সিঁড়ি ও কাচের ব্যারিকেট দেওয়া হয়েছে। বসানো হয়েছে উচ্চ বাতি স্তম্ভ।
বাসিন্দারা বলেন, মোঘলমারির মতই দাঁতনের একটি অন্যতম দেখার জিনিস এখানের শরশঙ্কা দিঘি। এছাড়াও এই এলাকায় আরও অনেক প্রাচীন মন্দির ও দেখার জিনিস আছে। মোঘলমারি ঘুরতে এসে এই সবও দেখে নিতে পারবেন পর্যটকরা, যার ফলে আগামী দিনে পর্যটনকে কেন্দ্র করে আগামি দিনে এলাকার অর্থনৈতিক উন্নতির আশাও করছেন তারা।

Post Views: 67

Continue Reading

Previous: ম্যারাথনের ফিটনেস কর্মশালায় নিজের লড়াই তুলে আনলেন ঝুলন
Next: বারবার বলেছি কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে আমি সরাইনি :সৌরভ

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.