Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটনের চাপে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি হয়নি, ট্রাম্পকে বললেন মোদী

ওয়াশিংটনের চাপে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি হয়নি, ট্রাম্পকে বললেন মোদী

Online Desk জুন 18, 2025
Modi-Trump.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হয়নি বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই কথা জানান মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে ফোনে কথা বলার বিষয়টি জানিয়েছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী।

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর ৩৫ মিনিট কথা হয়েছে ফোনে। অপারেশন সিঁদুরের বিষয়ে ট্রাম্পকে বিস্তারিত ভাবে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতিতে কেউ মধ্যস্থতা করেনি বলে। মিস্রী জানান, ট্রাম্পকে মোদী বলেন, ‘ভারত পাকিস্তানের আক্রমণের যথাযথ জবাব দিয়েছে। ওদের সেনাছাউনি ধ্বংস করেছে। ভারত পাল্টা জবাব দেওয়ার পরেই ইসলামাবাদের তরফে সংঘর্ষবিরতির প্রস্তাব দেওয়া হয়।’

ফোনালাপের সময় মার্কিন প্রেসিডেন্ট মোদীকে সে দেশে যাওয়ার আমন্ত্রণ জানান। কানাডা থেকে ভারতে ফেরার পথে ভারতের প্রধানমন্ত্রী মার্কিন মুলুক ঘুরে আসতে পারবেন কি না সে বিষয়ে জানতে চান ট্রাম্প। যদিও পূর্বনির্ধারিত সফর থাকায় তা সম্ভব নয় বলেই ট্রাম্পকে জানিয়েছেন মোদী। আগামীতে খুব শীঘ্রই সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন মোদী। ভারতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী।

অন্য দিকে বুধবারই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করার কথা ট্রাম্পের। এদিন হোয়াইট হাউসে সেই সাক্ষাৎ হওয়ার কথা। তার আগেই ট্রাম্পের সঙ্গে একপ্রস্থ কথা বলে নিলেন ভারতের প্রধানমন্ত্রী।

Post Views: 303

Continue Reading

Previous: কীর্নাহারে ডাকাতির প্রি প্ল্যান বানচাল করলো পুলিশ , গ্রেপ্তার ৫
Next: কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারের শেষ দিনে কে করলো বাজিমাত ?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.