Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতের বিশ্বকাপ কোয়ালিফাই দলে অবশেষে মোহনবাগান ফুটবলাররা

ভারতের বিশ্বকাপ কোয়ালিফাই দলে অবশেষে মোহনবাগান ফুটবলাররা

Online Desk মে 8, 2024
FB_IMG_1715166952309.jpg

স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের বাছাই পর্বের জন্য প্রাথমিক ২৬ জনের দলে ছিলেন না আইএসএল ফাইনাল খেলা দুই দল মোহনবাগান সুপার জায়ান্ট আর মুম্বই এফসি দলের কোনো ফুটবলার। সেই নিয়ে বিতর্ক হয় তবে দ্বিতীয় পর্বের ঘোষিত হল আরও ১৫ জনের দল। আর সেই দলে মোহনবাগানের আট জন ফুটবলারকে রাখা হয়েছে। মুম্বই থেকে সুযোগ পেয়েছেন সাত জন। সদ্য শেষ হওয়া আইএসএলে মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। ফাইনালে আবার মোহনবাগানকে যুবভারতীতেই হারিয়ে আইএসএল জেতে মুম্বই। মোহনবাগানের অনিরুদ্ধ থাপা,দীপক টাংরি,মনবীর সিং,সাহাল আব্দুল সামাদ,শুভাশিস বসু,আনোয়ার আলি,বিশাল কাইথ,রাহুল ডেকেরা আছেন।

ভুবনেশ্বরে ১০ মে থেকে ৪ সপ্তাহের প্রস্তুতি শিবিরে কোচ ইগর স্টিমাচের অধীনে থাকবে ভারতীয় দল। প্রথম পর্বের ২৬ ফুটবলার ১০ তারিখ শিবিরে যোগ দেবেন। দ্বিতীয় পর্বের ১৫ ফুটবলারকে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। ১৫ মে থেকে শিবিরে যোগ দেবেন তাঁরা। ৬ জুন যুবভারতীতে কুয়েত আর ১১ জুন কাতারের বিরুদ্ধে ভারতের দোহাতে ভারতের ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে গুয়াহাটিতে বিশ্বকাপ কোয়ালিফাইয়ে চাপে ভারত। এই দুই ম্যাচ না জিতলে স্টিমাচের চাকরি নাও থাকতে পারে। এক নজরে ভারতের বিশ্বকাপ কোয়ালিফাই ১১ জনের দল—ভারতের বিশ্বকাপ কোয়ালিফাই ৪১ জনের দল—গোলরক্ষক— অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু।

ডিফেন্ডার— অময় গণেশ রানাওয়াডে, জয় গুপ্ত, লালচুংনুঙ্গা, মুহম্মদ হাম্মাদ, নরেন্দ্র গহলৌত, নিখিল পুজারি, রোশন সিং।

মিডফিল্ডার— ব্রেন্ডন ফের্নান্দেস, এডমুন্ড লালরিন্ডিকা, ইমরান খান, ইশাক ভানলালরুয়াতফেলা, জিকসন সিং,মহেশ নাওরেম, মহম্মদ ইয়াসির, নন্দকুমার, রাহুল কান্নোলি, সুরেশ সিং, ভিবিন মোহনন।

ফরোয়ার্ড— ডেভিড, জিতীন মাদাথিল, লালরিনজুয়ালা, পার্থিব গগৈ, রহিম আলি, সুনীল ছেত্রী।

ভারতের দ্বিতীয় পর্বের দল:

গোলরক্ষক— বিশাল কাইথ, ফুর্বা লাচেনপা।

ডিফেন্ডার— আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহতাব সিং, রাহুল ভেকে, শুভাশিস বসু।

মিডফিল্ডার— অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ।

ফরোয়ার্ড— মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।

Post Views: 89

Continue Reading

Previous: ভুটানের রোনাল্ডোকে টার্গেট লাল হলুদের
Next: রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে জনসংযোগ সারলেন পার্থ

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.