Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারে কাপ জয়ের টার্গেট করছেন স্টুয়ার্ট

এবারে কাপ জয়ের টার্গেট করছেন স্টুয়ার্ট

Online Desk এপ্রিল 3, 2025
IMG-20250401-WA0067.jpg

স্পোর্টস ডেস্ক :ফুটবল জীবনের শেষে তিনি স্কটল্যান্ডে ফিরে গিয়ে বন্ধুবান্ধ-আত্মীয়স্বজনদের গর্ব করে বলতে পারবেন তাঁর ভারত-অভিযানের কথা। ২০২১ থেকে ভারতে খেলছেন স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। চার বছর হয়ে গেল ভারতে আছেন। এই চার বছরে দু’বার আইএসএলে সেরার শিরোপা জেতা হয়ে গিয়েছে তাঁর। একবার জামশেদপুর এফসি-র সঙ্গে ও পরের বার মুম্বই সিটি এফসি-র সঙ্গে। এ বার তিনি মোহনবাগান সুপার জায়ান্ট দলের সঙ্গেও শিল্ড খেতাব জিতলেন। এমন গর্বের কথা ক’জনই বা বলতে পারেন! শুধু গ্রেগই পারেন।

তবে তিনবার আইএসএলের শিল্ড জয়ের পর এ বার তাঁর লক্ষ্য কাপও জিতে একই মরশুমে মুকুটে জোড়া পালক যুক্ত করা। সেই দিকেই এখন তাকিয়ে ৩৫ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফরোয়ার্ড। বলছেন, প্রায় সাড়ে তিন সপ্তাহের অবকাশের পর তাঁরা পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তা সম্ভব হতেই পারে।

জামশেদপুরে সেমিফাইনালের প্রথম লেগে নামার আগে দুই গোল ও পাঁচ অ্যাসিস্টের মালিক গ্রেগ সাংবাদিকদের বলেন, “লিগের শেষ ম্যাচের পর আমরা বিশ্রামে ছিলাম ঠিকই। তবে গত দু’সপ্তাহ ধরে আমরা টানা অনুশীলন করেছি এবং প্লে অফের গণ্ডী পেরিয়ে কাপ জেতার জন্য আমরা এখন তৈরি”।

তিনবার আইএসএল খেতাব জয়ের মধ্যে কোনটা জানতে চাওয়া হলে গ্রেগ বলেন, “এটা বেছে নেওয়া খুব মুশকিল। ফুটবলে সফল হওয়া মোটেই সোজা না। কেরিয়ার দীর্ঘ হলেও জেতার সুযোগ কমই পাওয়া যায়। প্রত্যেকটাই উপভোগ করেছি। তবে জামশেদপুরের সঙ্গে লিগ জেতাটা সত্যিই কঠিন ছিল। মুম্বইয়ের দলের খেলোয়াড়দের সঙ্গে যদি ওই দলের খেলোয়াড়দের তুলনা করেন, তা হলে এটাই বলতে হয়। আমার তো মনে হয়, আমাদের সাফল্য দেখে অনেকে চমকে গিয়েছিল”।

তবে কখনও শিল্ড ও কাপ একসঙ্গে জেতার সৌভাগ্য হয়নি তাঁর। এ বার সেটাই লক্ষ্য, জানিয়ে দেন স্কটিশ তারকা। বলেন, “এখন পর্যন্ত দুটো একসঙ্গে জেতার সৌভাগ্য হয়নি। জিততে পারলে তো দারুণ হবে। ইতিহাসের পাতায় জায়গা পেতে কার না ভাল লাগে। প্রথমবার যদি এটা করতে পারি, তা হলে তো ভাল লাগবেই। যাই করি, দল হিসেবে করতে চাই আমরা। সমর্থকদের জন্য করতে চাই। তবে আগামী ম্যাচগুলো যে বেশ কঠিন হতে চলেছে, তা আমরা খুব ভাল করেই জানি।”

আইএসএলে প্রথম খেতাব জিতেছিলেন জামশেদপুর এফসি-র সঙ্গেই। সেই জামশেদপুরকে হারিয়েই এ বার ফাইনালে ওঠার চ্যালেঞ্জ তাঁর বর্তমান দল মোহনবাগান সুপার জায়ান্টের। যোগাযোগ একটা থাকলেও তাতে কোনও আবেগের সম্পর্ক নেই বলেই জানালেন গ্রেগ। বরং প্রশংসা করলেন জামশেদপুরের বর্তমান দলটির। বলেন, “সেই সময়টা ভালই কেটেছিল। দারুন একটা অনুভূতি ছিল। ওই ক্লাবে অনেক ভাল ভাল লোকেরা কাজ করেন। এ বার তারাই আমাদের বিপক্ষে। আমাদের কাছে ওরা একটা বড় চ্যালেঞ্জ। ওদের সমীহ করতেই হবে। এই মরশুমে ওরা ভাল খেলেছে। ওদের কয়েকজন ভাল খেলোয়াড় আছে। তবে আমাদের নিজেদের খেলায় মনোনিবেশ করতে হবে”।

Post Views: 83

Continue Reading

Previous: লিগ শিল্ড জয় ভুলে আইএসএল কাপ জয় টার্গেট মোলিনার
Next: রোহিতের পাশে দাঁড়িয়ে মুম্বইয়ের সমালোচনায় শাস্ত্রী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.