Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছোট পর্দায় আর কাজ করবেন না লিলি চক্রবর্তী! কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

ছোট পর্দায় আর কাজ করবেন না লিলি চক্রবর্তী! কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

Online Desk জুন 15, 2025
hjnvj.png

ওঙ্কার ডেস্ক: ছোটপর্দায় অভিনেত্রী লিলি চক্রবর্তীকে দেখতে ভীষণভাবে পছন্দ করেন দর্শকরা। তবে ১৪ জুন ‘আজও অর্ধাঙ্গিনী’ শুরুর পুজোতে এসে বর্ষীয়ান অভিনেত্রী স্পষ্ট করে বলে দিলেন, তিনি আর বাংলা ধারাবাহিক করতে চান না। এই সিদ্ধান্তের কারণ হিসাবে লিলি বলছেন, ”ধারাবাহিকের শুটিং করতে হলে রোজ বাড়ি থেকে বেরোতে হয়। গল্পগুলোও প্রথম দিকে ভালো থাকে। তারপর কেমন একঘেয়ে হয়ে যায়। তখন ইচ্ছা করে না কাজ করতে। তাই ঠিক করেছি, এখন আর ধারাবাহিকে কাজ করব না।”
তবে ছবির কাজ শুরু করছেন অভিনেত্রী। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসানের সঙ্গে এবারেও দেখা যাবে লিলি চক্রবর্তীকেও। এই ছবির গল্প বলে, মানুষের জীবনে স্ত্রী হিসাবে না থাকলেও, অর্ধাঙ্গিনী হয়েই থেকে যেতে হয় অনেক সময়ে। এ প্রসঙ্গে, অভিনেত্রী বলেন, আমাদের সময়েও ছিল এমন সম্পর্ক। যেখানে সম্পর্ক না থাকলেও মানুষটার পাশে থাকতে হয়। ইদানীং দেখা যায়, সম্পর্ক শেষ মানেই পাত্তা দেওয়া শেষ। কিন্তু এই ছবিতে যেটা দেখানো হচ্ছে, তা দেখে যদি আবার মানুষের চৈতন্য হয়, সেটাই আসল।
আগামী সপ্তাহ থেকেই এই ছবির শুটিং শুরু করবেন লিলি। আসলে তিন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় আর লিলি চক্রবর্তীকে দর্শকরা ছোটপর্দায় দেখতেও ভীষণ পছন্দ করেন। সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও বাংলা ধারাবাহিকে কাজ করছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে লিলি দর্শকের ভালবাসা পেয়েছিলেন। তবে এখনই আপাতত আর ছোটপর্দায় দেখা যাবে না লিলিকে।

Post Views: 222

Continue Reading

Previous: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পাঁচ বছর, স্মৃতিস্মরণে তাঁর পরিবার ও অনুরাগীরা
Next: রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু, প্রশাসনের রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.