Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গর্ভধারিণী মায়ের পুজো

গর্ভধারিণী মায়ের পুজো

Online Desk মে 12, 2024
mothers-day.jpg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : পেটে খিদে চেপে রেখে নিজের অংশের খাবারটা আমাদের জন্য তুলে রাখে যে, আজ তাঁদের দিন. যে না বলতেই আমাদের সব আবদার মেটায়, আজ তাঁদের দিন. দিনেত শেষে যাঁর কোলে মাথা রেখে আমরা শান্তি খুঁজি, আজ তাঁদের দিন. আজ আন্তর্জাতিক মাতৃ দিবস. মাকে উপহার দিয়ে এই দিনটি পালন করছেন সন্তানেরা. তবে, এবার এক অভিনব ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে.
চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা। আর তাদের সামনে নীচে বসে রয়েছে তাঁদের সন্তানরা। এরপর মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দিল পড়ুয়ারা। এরপর হাতজোড় করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক। আর সেই শপথ করল সবাই। এভাবেই মাতৃ দিবস উদযাপিত হল ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে. আন্তর্জাতিক মাতৃ দিবসে, মাকে পুজো দিয়ে দিনটি পালন করলো স্কুল পড়ুয়ারা। মায়েদের পায়েসও খাইয়ে দিলো তারা. স্কুলের উদ্যোগেই আয়োজন করা হয়েছিল এই মা দিবসের।

সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সময় গরমের ছুটি চলছে। সমস্ত স্কুল বন্ধ রয়েছে। তবে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অভিভাবক এবং পড়ুয়াদের সহমত নিয়ে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।
স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক জানান, ‘আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে মা পুজো উৎসবের আয়োজন করা হয়েছে. এবার তৃতীয় বর্ষে পা দিল এই মা পুজো’.
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমাদের সমাজে যাতে আর বৃদ্ধাশ্রম না গড়ে ওঠে, যাতে সকলে মা-বাবাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে, এ তারই চেষ্টা’

উল্লেখ্য, প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস. এবছর এই দিনটি পড়েছে 12 মে. সকলেই নিজ নিজ উপায়ে মায়েদের প্রতি তাঁদের ভালবাসা- শ্রদ্ধা জানাচ্ছেন.

Post Views: 74

Continue Reading

Previous: মোদি হার রাহা হ্যায়, মোদি যা রহা হ্যায় : মমতা
Next: অভিষেক-গড়ে বামেদের সভায় বাধা দেওয়ার অভিযোগ

সম্পর্কিত গল্প

train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বাংলায় সন্ত্রাস মুক্ত ভোটই লক্ষ্য জ্ঞানেশের

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.