Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মায়ানমার ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল, সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা জান্তা বিরোধীদের

মায়ানমার ভূমিকম্প: মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল, সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা জান্তা বিরোধীদের

Online Desk মার্চ 30, 2025
myanmar-ss.jpg

ওঙ্কার ডেস্ক: মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই বাড়ছে লাশের সংখ্যা। মায়ানমারের সামরিক জান্তা সরকারের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সেদেশে ভূমিকম্পের ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪৪। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪০৮ যেখানে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৩৯ জন।

অন্যদিকে ভূমিকম্পের ফলে বিপর্যস্ত হওয়ার পরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে জান্তা বিরোধী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ সুষ্ঠু ভাবে চালিয়ে নিয়ে যেতে তারা যুদ্ধবিরতির ইসদ্ধান্ত নিয়েছে। রবিবার অর্থাৎ, ৩০ মার্চ থেকে আগামী দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এই সময় পর্বে ভূমিকম্প বিধ্বস্ত এলাকাতে উদ্ধারকাজ এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেবে তারা।

শুক্রবার ৭.৭ মাত্রার অত্যন্ত শক্তিশালী ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। সেদেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক বহুতল, বহু বাড়ি, মসজিদ এবং অন্যান্য ভবন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মান্দালয়ের অনেক এলাকায় এখনও উদ্ধারকারী দল পৌঁছোতে পারেনি। শুধু তাই নয় উদ্ধারকাজে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতিও নেই। তাই উদ্ধারকাজে সমস্যার মুখে পড়ছেন উদ্ধারকারীরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

Post Views: 84

Continue Reading

Previous: ভূমিকম্প বিধ্বস্ত ব্যাঙ্ককে খালি করে দেওয়া হল হাসপাতালগুলি, রাস্তায় সন্তানের জন্ম দিলেন তরুণী
Next: মা আমার ভাইব্রেটর চাইবে! রণবীরের পর ফের অশ্লীল মন্তব্যের বিতর্কে কমেডিয়ান স্বাতী সচদেবা

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.