Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চোখে পুরু ব্যান্ডেজ, হাসপাতালে ধর্মেন্দ্র! কি হয়েছে অভিনেতার?

চোখে পুরু ব্যান্ডেজ, হাসপাতালে ধর্মেন্দ্র! কি হয়েছে অভিনেতার?

Online Desk এপ্রিল 1, 2025
ZFRGV.png

ওঙ্কার ডেস্ক: মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে দেখা গেল বলিউডের হি-ম্যানকে। ডান চোখে পুরু ব্যান্ডেজ। বয়স তাঁর ৮৯। তবে এখনও অপরিসীম মনবল ধর্মেন্দ্রর।
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে কথাও বলতে দেখা গেল তাঁকে। কথার মধ্যে দিয়েই আরও কয়েক গুণ বেঁচে থাকার ইচ্ছা বাড়িয়ে দিলেন অভিনেতা। চোখে অস্ত্রোপচার হয়েছে তাঁর। বয়স বাড়ুক, অসুক আসুক। তা নিয়ে মোটেও চিন্তিত নন অভিনেতা। বললেন, “এখনও আমার মধ্যে অনেক শক্তি আছে। জীবন এখনও অনেক বাকি আমার। আমার চোখের চিকিৎসা হল। ভালবাসি আমার দর্শকদের। ভালবাসি আমার ভক্তদের। আমি শক্তিশালী।” তাঁর এই সাহসের প্রশংসায় ভক্তরাও। তিনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই করছেন তাঁর অনুরাগীরা।
কাজ থেকে এখনও অবসর নেননি ধর্মেন্দ্র। এখনও কাজ করে যাচ্ছেন তিনি। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতো মে উলঝা হুয়া’তে দেখা গিয়েছে তাঁকে। আলিয়া ভাট ও রণবীর সিংয়ের সঙ্গে কাজ করেছেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তেও।

Post Views: 182

Continue Reading

Previous: রামনবমীতে রামকথা শোনাবেন আমিতাভ বচ্চন, কোথায় দেখা যাবে সেই অনুষ্ঠান?
Next: একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কবে ? ভক্তদের সংশয় কাটাতে মুখ খুললেন কোহেলি !

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.