Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রামনবমীতে রামকথা শোনাবেন আমিতাভ বচ্চন, কোথায় দেখা যাবে সেই অনুষ্ঠান?

রামনবমীতে রামকথা শোনাবেন আমিতাভ বচ্চন, কোথায় দেখা যাবে সেই অনুষ্ঠান?

Online Desk এপ্রিল 1, 2025
FotoJet-5.jpg

ওঙ্কার ডেস্ক: ফের শিরোনামে আমিতাভ বচ্চন। মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর বহুবারই অযোধ্যায় পাড়ি দিয়েছেন অমিতাভ বচ্চন। রামলালার টানে একাধিক জমিও কিনেছেন অযোধ্যায়। রামলালার জন্য সোনার হারও গড়িয়ে দিয়েছেন। জানা গেছে, আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষে অযোধ্যায় ‘রামকথা’ শোনাবেন তিনি। যে অনুষ্ঠানের সাক্ষী থাকবে গোটা দেশ।
রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় জমি কিনেছিলেন বিগ বি। এমনকী রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার রামনবমীর পুণ্যতিথিতে রামকথা পাঠ করার গুরুদায়িত্ব পেলেন বিগ বি। জানা গিয়েছে, এপ্রিল মাসের ৬ তারিখ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিও হটস্টার-এ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রযুক্তির আশীর্বাদে যে পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে পারবেন গোটা দেশ। এই দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন বিগ বি।
সিনিয়র বচ্চনের কথায়, “এমন পবিত্র অনুষ্ঠানে অংশ নেওয়া জীবনের এক বিরাট সম্মান। রামনবমী শুধু উৎসব নয়, এক গভীর প্রতিফলনের মুহূর্ত। শ্রীরামের ধর্ম, ভক্তি এবং আদর্শ পালনের সময়। প্রযুক্তির আশীর্বাদে জিও হটস্টার-এর দৌলতে সারা দেশ এদিন সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব উদযাপনে একত্রিত হবে।” শুধু তাই নয়, মহাকাব্যের সাত কাণ্ড নিয়ে এক আলোচনা পর্বের সঞ্চালনাও করবেন অমিতাভ।

Post Views: 111

Continue Reading

Previous: পিছিয়ে গেল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে? কবে অনুষ্ঠিত হবে সিজন’১৫ ফাইনাল?
Next: চোখে পুরু ব্যান্ডেজ, হাসপাতালে ধর্মেন্দ্র! কি হয়েছে অভিনেতার?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.