Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পিছিয়ে গেল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে? কবে অনুষ্ঠিত হবে সিজন’১৫ ফাইনাল?

পিছিয়ে গেল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে? কবে অনুষ্ঠিত হবে সিজন’১৫ ফাইনাল?

Online Desk এপ্রিল 1, 2025
efd.png

ওঙ্কার ডেস্ক: পিছিয়ে গেল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর গ্র্যান্ড ফিনালে। কিন্তু আপাতত তা স্থগিত করা হয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৫ ও ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে এবারের ‘ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ সমাজমাধ্যমে এক ভিডিওবার্তায় এই খবরে সিলমোহর দিয়েছেন।
ভিডিওতে দেখা গিয়েছে, সঞ্চালক আদিত্য বলছেন, ”ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের রাতে আপনাদের সকলকে স্বাগত” কিন্তু তারপর দেখা মেলে না কারোরই। এরপরই আসে টুইস্ট। অভিনেত্রী নীলম প্রতিযোগীদের সঙ্গে নিয়ে মঞ্চে এসে বলেন, “এই সপ্তাহে গানের সবচেয়ে বড় রিয়েলিটি শোয়ের ফাইনাল হবে না। প্রতিযোগীদের আরও কিছু গান দর্শকদের শুনতে হবে।” এবং এর সঙ্গেই আদিত্যর মুখে শোনা যায় শোয়ের চূড়ান্ত পর্বের আগামী দিনক্ষণ।
জানা যাচ্ছে, ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’-এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। সূত্রের খবর, শোয়ের অন্যান্য সিজনের থেকে এই সিজন অনেকটাই বেশি জনপ্রিয়। এই সিজনের প্রতিযোগীদের গান আরও কিছুদিন শোনার দাবি রেখেছিল দর্শকরাই। সেই দাবির কথা মাথায় রেখেই চ্যানেল ও শোয়ের নির্মাতার এই সিদ্ধান্ত। পাশাপাশি শোনা যাচ্ছে, প্রতিযোগীদের জন্য আরও একবার ভোটিং লাইনও চালু করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪-এর ২৬ অক্টোবর শুরু হয়েছিল ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’। এই মুহূর্তে ৬ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবারের গানের প্রতিযোগিতা। তবে সবচেয়ে বড় চমক হল এবারের ৬ জন ফাইনালিস্টের মধ্যে ৩ জনই বাংলার। বিচারকের আসনে শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, বাদশার উপস্থিতি এবারের প্রতিযোগিতার মান বাড়িয়ে দিয়েছে। অন্তিম পর্বে কোন প্রতিযোগীর মাথায় ওঠে বিজয়ীর শিরোপা, এখন সেই দিকেই তাকিয়ে দর্শক -অনুরাগীরা।

Post Views: 212

Continue Reading

Previous: মহাকাশ থেকে ভারত অসাধারণ! আসতে চান এদেশে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুনীতা
Next: রামনবমীতে রামকথা শোনাবেন আমিতাভ বচ্চন, কোথায় দেখা যাবে সেই অনুষ্ঠান?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.