Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সীমান্তে উত্তেজনার আবহে বিএসএফ-বিজিবি বৈঠক নয়াদিল্লিতে

সীমান্তে উত্তেজনার আবহে বিএসএফ-বিজিবি বৈঠক নয়াদিল্লিতে

Online Desk ফেব্রুয়ারি 19, 2025
bsf-bgb.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর দুই দেশের সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। সেই আবহে এবার নয়াদিল্লিতে শুরু হল ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠক।

মঙ্গলবার ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এবং ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি’র ডিজি স্তরের বৈঠক শুরু হয়েছে। নয়াদিল্লিতে শুরু হওয়া ওই বৈঠক চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্রের খবর, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের ওই বৈঠকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বেড়া দেওয়ায় বাধাদান, বিএসএফ কর্মী ও সাধারণ নাগরিকের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলা নিয়ে আলোচনা হতে পারে। মঙ্গলবার নয়াদিল্লির লোধি রোডে বিএসএফ-এর সদর কার্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-এর প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার জানানো হয়৷ এর আগে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই পর্যায়ের শেষ বৈঠকটি হয়েছিল।

উল্লেখ্য, ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। যার দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২ হাজার ২১৭ কিমি, ত্রিপুরায় রয়েছে ৮৫৬ কিমি, মেঘালয়ে ৪৪৩ কিমি, অসমে ২৬২ কিমি এবং মিজোরামে ৩১৮ কিমি৷

Post Views: 114

Continue Reading

Previous: পাকিস্তানে উড়লো ভারতের পতাকা, চাপে পড়ে সিদ্ধান্ত বদল পিসিবির
Next: জল্পনার অবসান, পাকিস্তান লেখা জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.