Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্রিটেন ও মার্কিন ঘাঁটিতে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

ব্রিটেন ও মার্কিন ঘাঁটিতে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

Online Desk জুন 14, 2025
20250614_181610.jpg

ওঙ্কার ডেস্ক: গত বৃহস্পতিবার ইরানে আক্রমণ চালিয়েছে ইজরায়েল। এই আক্রমণের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। এ বার সরাসরি ব্রিটেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ইজরায়েলের ওপর ইরানের হামলা ঠেকাতে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানো হবে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইজরায়েলের বিরুদ্ধে যে প্রত্যাঘাত করা হচ্ছে ইরানের তরফে, সেই হানা ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন বা ফ্রান্স যদি হস্তক্ষেপ করে তাহলে ফল ভাল হবে না। এই দেশগুলির আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করা হবে। যদিও ব্রিটেন এখনও পর্যন্ত সামরিক পদক্ষেপে জড়ায়নি বলে জানা গিয়েছে।

অন্য দিকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় কখন খোলা হবে সে জন্য এখনও কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি। তবে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে।

Post Views: 258

Continue Reading

Previous: বোয়িং ৭৮৭ বিমানগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিজিসিএ-এর
Next: মার্করামের সেঞ্চুরিতে মুছে গেলো চোকার্স তকমা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তুলল দক্ষিণ আফ্রিকা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.