Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বোয়িং ৭৮৭ বিমানগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিজিসিএ-এর

বোয়িং ৭৮৭ বিমানগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিজিসিএ-এর

Online Desk জুন 14, 2025
20250614_175055.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১২ জুন আহমেদাবাদের বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও দেশবাসীর মনে টাটকা। শোকে বিহ্বল নিহতদের আত্মীয় পরিজনরা। ঘটনার তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এ বার ডিজিসিএ এর তরফে জানানো হল, বোয়িং ৭৮৭ সিরিজের বিমান গুলির উপর বাড়তি নজরদারি চালানো হবে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, সরকার বোয়িং বিমান মডেলগুলির উপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করেছে, দুর্ঘটনার পরে যেগুলি সমালোচনার মুখে পড়েছে। তাঁর কথায়, ‘দেশে আমাদের অত্যন্ত কঠোর নিরাপত্তা মান রয়েছে… যখন ঘটনাটি ঘটেছিল, তখন আমরাও অনুভব করেছি যে বোয়িং ৭৮৭ সিরিজের উপর নজরদারি বাড়ানো প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘ডিজিসিএ ৭৮৭ বিমানগুলির উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। আজ আমাদের ভারতীয় বিমান বহরে ৩৪টি রয়েছে। ৮টি ইতিমধ্যেই পরিদর্শন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে, সবগুলোই করা হবে বলে আমার বিশ্বাস।’ বিমান দুর্ঘটনায় নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরেই ভেঙে পড়ে যায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান। যে বিমানে ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার ফলে এক যাত্রী ছাড়া সকলেরই মৃত্যু হয়। সব মিলিয়ে কম করে ২৭০ জন নিহত হয়েছেন।

Post Views: 209

Continue Reading

Previous: বিস্ফোরণে কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ক্যাসিনো
Next: ব্রিটেন ও মার্কিন ঘাঁটিতে আক্রমণের হুঁশিয়ারি ইরানের

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.