Skip to content
মার্চ 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

Online Desk মার্চ 12, 2026
20251025_210859.jpg

ওঙ্কার ডেস্ক: পারিবারিক ঝামেলার জেরে মদ্যপ অবস্থায় পরিবারের তিন জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ওড়িশার দেওগড় জেলায়। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের স্ত্রী, পুত্রবধূ এবং নাবালিকা নাতনি। দীর্ঘ দিন ধরে চলা পারিবারিক কলহের জেরে এই খুন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রমেশ। অভিযোগ, বুধবার রাতে সে দুই মহিলা এবং নাবালিকার উপর হামলা চালিয়েছে। তদন্তকারীদের অনুমান, হামলার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। তিন জনকে খুনের পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন অভিযুক্তের ছেলে বাড়ি ফিরে মৃতদেহগুলি দেখতে পায়। হাড়হিম করা দৃশ্য দেখে তড়িঘড়ি পুলিশকে খবর দেযন তিনি। তদন্তে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে পরিবারে ঝামেলা চলছিল। রাগের বশে রমেশ তার স্ত্রী, পুত্রবধূ এবং নাতনিকে ঘরের ভেতরেই হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করে। এর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কেন এই হত্যাকাণ্ড তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। প্রতিবেশী এবং গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিষয়টি নিয়ে এক পুলিশ কর্তা বলেন, ‘গত রাতে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পারিবারিক বিরোধকে এই ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার পর আমাদের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিবারের একজন সদস্য অভিযোগ দায়ের করেছেন।’ পুলিশ জানিয়েছে অভিযুক্ত এই হত্যাকাণ্ডে হাতুড়ি ব্যবহার করেছে বলে অভিযোগ। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করবে। পাশাপাশি অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Post Views: 11

Continue Reading

Previous: বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী
Next: এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

সম্পর্কিত গল্প

20260312_160257.jpg

এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

Online Desk মার্চ 12, 2026
mamata-raviii.jpg

বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 12, 2026
20260312_142221.jpg

ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Online Desk মার্চ 12, 2026

You may have missed

20260312_160257.jpg

এলপিজি প্ল্যান্ট সুরক্ষিত রাখতে এবং কালোবাজারি বন্ধ করতে রাজ্যগুলিকে নির্দেশ শাহের মন্ত্রকের

Online Desk মার্চ 12, 2026
20251025_210859.jpg

হাতুড়ি দিয়ে স্ত্রী, পুত্রবধূ-সহ পরিবারের ৩ জনকে খুন, ওড়িশায় মাতালের কাণ্ডে শোরগোল

Online Desk মার্চ 12, 2026
mamata-raviii.jpg

বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 12, 2026
20260312_142221.jpg

ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Online Desk মার্চ 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.