Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

Online Desk মার্চ 12, 2026
20260312_142221.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানে নেতৃত্ব বা শাসন ব্যবস্থা ভেঙে পড়ার আপাতত কোনও ঝুঁকি নেই বলে জানাল মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্টে ওই দাবি করা হয়েছে। আন্তর্জাতিক মহলে এই রিপোর্ট নিয়ে শুরু হয়েছে চর্চা।

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ ভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করেছে। তার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আলি খামেনেই নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন খামেনেই পুত্র মোজতবা খামেনেই। ১২ দিন কেটে গেলেও এখনও ইরানের সঙ্গে যুদ্ধ থামার কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই আবহে প্রকাশ্যে এলো মার্কিন গোয়েন্দা রিপোর্ট। যাতে দাবি করা হয়েছে, আপাতত ইরানে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনও ঝুঁকি নেই। রিপোর্ট অনুসারে, বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট বিশ্লেষণ করে বোঝা গিয়েছে, ইরানের শাসনব্যবস্থা এখনও ভেঙে পড়ার কোনও ঝুঁকি নেই। শুধু তাই নয়, দেশটির মানুষের ওপর সরকারের নিয়ন্ত্রণ এখনও বজায় রয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একটি সূত্র মারফত দাবি করা হচ্ছিল, ইজরায়েলও স্বীকার করেছে চলমান যুদ্ধ ইরানে ধর্মীয় শাসন ব্যবস্থা পতনের কোনও নিশ্চয়তা দিচ্ছে না। তবে এই বিষয়ে মুখ খুলতে চায়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দফতর। ইতিমধ্যে ওয়াশিংটন ও তেল আভিভ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সদস্যরা।

Post Views: 105

Continue Reading

Previous: ১৩০ জনেরও বেশি সাংসদ সই করেছেন, জ্ঞানেশের ইমপিচমেন্টে অগ্রগতি বিরোধীদের
Next: বাংলাকে যারা ভালোবাসেন, বাংলাও তাদের ভালোবাসে, নয়া রাজ্যপালকে জানালেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.