Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ১৩০ জনেরও বেশি সাংসদ সই করেছেন, জ্ঞানেশের ইমপিচমেন্টে অগ্রগতি বিরোধীদের

১৩০ জনেরও বেশি সাংসদ সই করেছেন, জ্ঞানেশের ইমপিচমেন্টে অগ্রগতি বিরোধীদের

Online Desk মার্চ 12, 2026
gya.jpg

ওঙ্কার ডেস্ক: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দেওয়ার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তাবে সায় দিয়েছে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও। সূত্রের খবর, ইতিমধ্যেই লোকসভায় ইমপিচমেন্ট প্রস্তাবের খসড়ায় প্রয়োজনীয় ১০০ জন সাংসদের স্বাক্ষরের থেকে অনেক বেশি সাক্ষর জমা হয়েছে। প্রায় ১৩০ জনেরও বেশি সাংসদ সই করেছেন বলে খবর।
রাজ্যসভার ক্ষেত্রেও হিসেবটা একই। সেখানে প্রয়োজনীয় ৫০ জন সাংসদের বদলে ৬০ জনেরও বেশি সাংসদ ইতিমধ্যেই প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই প্রস্তাবের পক্ষে সই সংগ্রহের কাজ সম্পন্ন। বিরোধী শিবিরের এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়ালো বলেই মনে করছে, বিশ্লেষক মহল।
লোকসভায় সাংসদদের স্বাক্ষর সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে শতাব্দী রায়কে। চলতি সপ্তাহের শুরু থেকেই তিনি স্বাক্ষর সংগ্রহের কাজ করছিলেন। শতাব্দীর উদ্যোগে লোকসভার কয়েকজন নির্দল সাংসদও প্রস্তাবে স্বাক্ষর করেছেন। অন্যদিকে রাজ্যসভায় নাদিমুল হক বিরোধী সাংসদদের সমর্থন জোগাড়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন।
সই সংগ্রহের কাজের পর ওই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দেবে বিরোধীরা। এরপর স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান ওই প্রস্তাব নিয়ে আলোচনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আলোচনার অনুমতি মিললে, বিতর্কের পর সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে।

Post Views: 99

Continue Reading

Previous: জ্বালানি সঙ্কট, সিলিন্ডারের কালোবাজারি রুখতে তৎপর লালবাজার
Next: ইরানে শাসনব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই: মার্কিন গোয়েন্দা রিপোর্ট

সম্পর্কিত গল্প

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.