Skip to content
মার্চ 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘরের মধ্যে চালু ছিল বাইকের ইঞ্জিন, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ৩ শিশু-সহ একই পরিবারের ৪ জনের

ঘরের মধ্যে চালু ছিল বাইকের ইঞ্জিন, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ৩ শিশু-সহ একই পরিবারের ৪ জনের

Online Desk মার্চ 16, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক ঘটনা অন্ধ্রপ্রদেশে। ঘরের মধ্যে বাইকের ইঞ্জিন চালানো ছিল, সেখানে তিন নাবালক নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন দাদু। আর সেই বাইকের বিষাক্ত ধোঁয়ার জেরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল তিন শিশু ও দাদুর। রবিবার অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একই সঙ্গে পরিবারের চার জনের মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্ট অনুসারে, বাইক মালিকের নাম মুরলি। গাড়ি মেরামতের জন্য তিনি নিয়ে গিয়েছিলেন মেকানিকের কাছে। সেখানে মিস্ত্রি তাঁকে পরামর্শ দেন, সকাল পর্যন্ত বাইকের ইঞ্জিন চালু রাখার জন্য। সেই পরামর্শ মতো মুরলি বাইকটির ইঞ্জিন ঘরের ভেতরেই চালু রাখেন। যেখানে তাঁর বাবা এবং তিন সন্তান ঘুমাচ্ছিলেন। মুরলি এবং তাঁর স্ত্রী এক তলায় ঘুমাচ্ছিলেন।

রবিবার সকাল ৬টা নাগাদ মুরলি লক্ষ্য করেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এমনকি ঘরের মধ্যে থেকে কোনও সাড়া শব্দও পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে তিনি দরজা ভেঙে ফেলেন। দেখতে পান তাঁর বাবা এবং তিন সন্তান অচেতন অবস্থায় পড়ে আছেন। চার জনেরই মৃত্যু হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘মোটরসাইকেলের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্ধ ঘরে বিষাক্ত ধোঁয়ার ফলে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৯৪ ধারায় একটি মামলা দায়ের করেছে।

Post Views: 15

Continue Reading

Previous: কানাডায় সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের ভারতীয় ছাত্র
Next: গ্যাসের অভাবে বন্ধের মুখে জয়নগরে একাধিক মিষ্টির দোকান ও রেস্তোরাঁ

সম্পর্কিত গল্প

voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026
IMG-20260316-WA0106.jpg

কফি হাতে নেতানিয়াহুর ভিডিও ঘিরে বিতর্ক, ‘এআই ডিপফেক’ নিয়ে জল্পনা তুঙ্গে

Online Desk মার্চ 16, 2026

You may have missed

voter-list-f.jpg

বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত কত জনের নাম নিষ্পত্তি হয়েছে? যা জানাল কমিশন

Online Desk মার্চ 16, 2026
Rocky.jpg

বাঙালি জাতির পিতার জন্মদিন, স্মরণে শ্রদ্ধায় বাংলাদেশ

Online Desk মার্চ 16, 2026
Mujibur-Prima.jpg

১৭ মার্চ, বাঙালির আবেগ এবং আত্মপরিচয় দিন

Online Desk মার্চ 16, 2026
police-d.jpg

ছুরি দিয়ে কুপিয়ে-পুড়িয়ে খুন শিশুকে, গ্রেফতার বাবা ও সৎ মা

Online Desk মার্চ 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.