Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টাকার উপর শুয়ে NDA নেতা, লোকসভা ভোটের আগে অস্বস্তি বিজেপি শিবিরে

টাকার উপর শুয়ে NDA নেতা, লোকসভা ভোটের আগে অস্বস্তি বিজেপি শিবিরে

Online Desk মার্চ 28, 2024
sh.jpeg

তামসী রায় প্রধান: দু’পাশে ছড়িয়ে রয়েছে পাঁচশো টাকার নোট। বাদ যায়নি বুক ও মুখ। এই অবস্থাতেই বিছানায় শুয়ে সুখনিদ্রায় এক নেতা। সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। বিতর্কিত ওই নেতার নাম বেঞ্জামিন বসুমাতারি।
কে এই বেঞ্জামিন? তিনি বিজেপির শরিক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারালের নেতা। অসমের উদালগিরি গ্রামের উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন বেঞ্জামিন। তাঁর নাম জড়িয়েছিল একাধিক দুর্নীতিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে নানা ক্ষেত্রে ঘুষ নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বছর খানেক আগে দল থেকে বহিষ্কার করা হয় বেঞ্জামিনকে।
বেঞ্জামিনের ছবি ভাইরাল হতেই সমালোচনার হাত থেকে রেহাই পায়নি তাঁর প্রাক্তন দল এবং বিজেপি । UPPL দলের প্রধান প্রমোদ বোরো জানিয়েছেন, ‘দলের সঙ্গে বেঞ্জামিন বসুমাতারির এখন কোনও সম্পর্ক নেই। গত ১০ জানুয়ারি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। গ্রামের উন্নয়ন কমিটির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। তাই সকলের কাছে অনুরোধ, বেঞ্জামিনের এই ছবির সঙ্গে দলের নাম জড়াবেন না।’ তবে লোকসভা ভোটের আগে এই ছবি, ভাইরাল হওয়াতে অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে।

Post Views: 94

Continue Reading

Previous: হিমাচলে ধাক্বা খেলো বিজেপি, দল ছাড়লেন রাম লাল মার্কন্ডা সহ একাধিক নেতা
Next: হায়দরাবাদ ম্যাচে লজ্জার হার, প্রশ্নর মুখে হার্দিকের ক্যাপ্টেন্সি

সম্পর্কিত গল্প

train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
LPG.jpg

দেশজুড়ে গ্যাসের সংকট! ‘এসমা’ জারি কেন্দ্রের

Online Desk মার্চ 10, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.