Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রাজতন্ত্র-সমর্থকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে নেপাল সরকার

রাজতন্ত্র-সমর্থকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে পারে নেপাল সরকার

Online Desk এপ্রিল 1, 2025
IMG-20250401-WA0004.jpg

ওঙ্কার ডেস্ক: নেপালে পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনা এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে পথে নেমেছে সেদেশের রাজনৈতিক দল আরপিপি-এর কর্মী সমর্থকরা। এবার রাজতন্ত্রের সমর্থক আরপিপি-এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল নেপাল সরকার। দুই শীর্ষ নেতা ধাওয়াল সামশের রানা এবং রবীন্দ্র মিশ্রর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হতে পারে বলে সূত্রের খবর।

রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপি-র দুই শীর্ষনেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন ওই দু’জন। ইতিমধ্যেই ওই দলের দুই সাংসদ ধাওয়াল সামশের রানা এবং রবীন্দ্র মিশ্রকে দেশ না-ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নেপালের পার্লামেন্টে সে দেশের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের পাসপোর্ট জমা রাখার দাবিও উঠেছে।

উল্লেখ্য, রাজতন্ত্রের সমর্থনে বিক্ষোভে অংশ নিয়ে আরপিপি-এর সহ-সভাপতি রবীন্দ্র এবং সাধারণ সম্পাদক রানার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি রাজতন্ত্রের সমর্থক শতাধিক অভিযুক্তকেও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হলে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিচারক পুলিশকে ছাড়পত্র দেন। অন্যদিকে রানার পরিবারের দাবি, তিনি ক্যানসার আক্রান্ত। তাই তাঁর চিকিৎসার প্রয়োজনে ভারতে যাওয়া দরকার। কিন্তু তাঁকে সেই অনুমতি দেওয়া হচ্ছে না।

নেপালে রাজতন্ত্র ও হিন্দুত্ব ফিরিয়ে আনার দাবিতে সামিল সেদেশের রাজনৈতিক দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) এবং কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। আন্দোলন পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে ‘জয়েন্ট পিপল্‌স মুভমেন্ট কমিটি’ বা (জেপিএমসি)। যার নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মাওবাদী কমান্ডার দুর্গা প্রসাই। অভিযোগ, শুক্রবার কাঠমান্ডুতে অশান্তির সূচনা তাঁর হাত ধরেই।

Post Views: 100

Continue Reading

Previous: একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কবে ? ভক্তদের সংশয় কাটাতে মুখ খুললেন কোহেলি !
Next: বহু গুরুদায়িত্ব সামলেছেন, এবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হলেন নিধি তিওয়ারি

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.