Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওজোন দূষণের ফলে ধান, গম ও ভুট্টার ফলন কমার আশঙ্কা বিজ্ঞানীদের

ওজোন দূষণের ফলে ধান, গম ও ভুট্টার ফলন কমার আশঙ্কা বিজ্ঞানীদের

Online Desk এপ্রিল 11, 2025
20250411_125250.jpg

ওঙ্কার ডেস্ক: ওজোন দূষণ চিন্তার ভাঁজ বাড়াচ্ছে বিজ্ঞানীদের কপালে। ক্রমাগত ওজোন দূষণ বৃদ্ধির ফলে ভারতের প্রধান খাদ্যশস্য যেমন ধান, গম ও ভুট্টার ফলনে প্রভাব ফেলবে বলে আশঙ্কা আইআইটি খড়গপুরের বিজ্ঞানীদের।

আইআইটি খড়গপুরের সেন্টার ফর ওশন, রিভার, অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সেস বা সংক্ষেপে কোরাল-এর গবেষক অধ্যাপক জয়নারায়ণন কুট্টিপুরাথ এবং তাঁর সহযোগীরা একটি গবেষণায় দেখিয়েছেন কী ভাবে ওজোন দূষণের নেতিবাচক প্রভাব পড়ছে ভারতের প্রধান খাদ্যশস্যগুলির ওপর। এনভায়রনমেন্টাল রিসার্চ নামের একটি সাময়িক পত্রিকায় ‘ভারতে আসন্ন জলবায়ু পরিবর্তনের ফলে প্রধান প্রধান খাদ্যশস্যগুলির জন্য ওজোন দূষণের ঝুঁকি’ শিরোনামে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে কীভাবে ওজোন দূষণ, দেশের কৃষি উৎপাদনে মরাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

ওজোন উদ্ভিদের টিস্যুর ক্ষতি করে। যার ফলে পাতা ক্ষতিগ্রস্ত হয় এবং ফসলের উৎপাদনশীলতা হ্রাস পায়। খাদ্যশস্যে নমুনা বিশ্লেষণ করে গবেষকেরা দেখিয়েছেন, ধান, গম, ভুট্টা এবং অন্যান্য খাদ্যশস্যের উৎপাদন কমিয়ে দিতে পারে ওজনের মাত্রাতিরিক্ত উপস্থিতি। যা দিনের পর দিন চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। গবেষণায় দেখা গেছে, ইন্দো-গাঙ্গেয় সমভূমি এবং মধ্য ভারত বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। গবেষণায় দেখানো হয়েছে, ওজোনের উচ্চ-নির্গমনের ফলে গমের ফলন অতিরিক্ত ২০% কম হতে পারে, যেখানে চাল এবং ভুট্টা প্রায় ৭% কমতে পারে।

Post Views: 98

Continue Reading

Previous: আবদুর রেজ্জাক মোল্লা প্রয়াত
Next: আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.