Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২৪ জুন থেকে শুরু ১৮ তম লোকসভা অধিবেশন, ২৭ জুন সংসদের উভয়কক্ষে ভাষণ রাষ্ট্রপতির

২৪ জুন থেকে শুরু ১৮ তম লোকসভা অধিবেশন, ২৭ জুন সংসদের উভয়কক্ষে ভাষণ রাষ্ট্রপতির

Online Desk জুন 12, 2024
parliament.jpg

ওঙ্কার বাংলা অনলাইন ডেস্ক, শুভাশিস চট্টোপাধ্যায়ঃ ১৮ তম লোকসভার অধিবেশন শুরু হচ্ছে ২৪ জুন, চলবে ৩ রা জুলাই পর্যন্ত। ২৭ জুন সংসদের উভয়কক্ষে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার টুইট করে এমনটাই জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। রাষ্ট্রপতির যৌথ কক্ষের ভাষণেই মোদী ৩ সরকারের রোড ম্যাপ স্পষ্ট হবে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
প্রসঙ্গত রাজ্যসভার ২৬৪ তম অধিবেশনও শুরু হচ্ছে ২৭ জুন থেকেই। বুধবার এক্স হ্যান্ডেলে টুইট করে এমনটাই জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। রাষ্ট্রপতির যৌথ কক্ষের ভাষণেই মোদী ৩ সরকারের রোড ম্যাপ স্পষ্ট হবে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন নানা কারণে স্মরণীয় হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ এনডিএ জোট শরিকদের সমর্থনে মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্শিতে বসলেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবার জন্য ২৭২টি আসনের ম্যাজিক সংখ্যা ছুঁতে পারেনি। ফলে মোদীকে জোট সঙ্গিদের মন জুগিয়ে চলতে হবে প্রথম দিন থেকেই। এই অধিবেশনেই স্পিকার নির্বাচন করতে হবে। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা হিসেবেও একজনকে বেছে নিতে হবে কংগ্রেসকে। এই অধিবেশনেই নতুন কেন্দ্রীয় মন্ত্রীদের সংসদে পরিচয় করিয়ে দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর উপর জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও প্রধানমন্ত্রীকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ শানাতে শান দিচ্ছেন বিরোধীরা। ফলে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন থেকেই নতুন সংসদ ভবন সরগরম হবে বলেই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের।

Post Views: 90

Continue Reading

Previous: সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে রক্ষাকবচ হাইকোর্টের
Next: গণ জামাইষষ্ঠীর আয়োজনে মদন

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.