Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের মুখে শুভেন্দুর গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন

ভোটের মুখে শুভেন্দুর গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন

Online Desk মার্চ 28, 2024
bjp.png

প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল সারছে তাদের ভোট প্রচার। তবে, ভোটের লড়াই হওয়ার আগেই, চলছে দল ভাঙানোর লড়াই। এবার সেই ছবি ধরা পড়ল শুভেন্দু অধিকারীর গড়ে। কাঁথি ১ নম্বর ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের হরিশংকর মান্না ও প্রাক্তন বিজেপির জেলা কমিটির সদস্য ও মাজিলাপুট গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সত্যব্রত পাত্র’র হাত ধরে ৪০টি পরিবারের কুড়ি জন বিজেপি কর্মী যোগদান করলেন জোড়াফুল শিবিরে। কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক ও জেলা সভাপতি পীযুষকান্তি পন্ডা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী দুই বিজেপি নেতার হাতে তুলে দেন দলীয় পতাকা।
গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে হরিশংকর মান্না বলেন- ‘যারা পঞ্চায়েতে নেতৃত্ব করছে, তারা নিজেদের ইগো নিয়ে ব্যস্ত। আমরা পুরনো কার্যকর্তা, আমাদের অনেক দূরের ভাবে ওরা। তাই এখন আর ওই দলটাকে পছন্দ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে অনেকটা এগিয়ে আছেন, তাই সামিল হয়েছি।’

অপরদিকে, বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল এই যোগদান কে কটাক্ষ করে বলেন- ‘চারটি পরিবার কিনা খোঁজ নিন. মানুষ দেখেছে, প্রতিদিন দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দল ছেড়ে বিজেপিতে যোগদান করছে। সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই ধরনের নাটক করতে হচ্ছে।

পূর্ব মেদিনীপুর কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পন্ডা এ বিষয় বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জনতার সঙ্গে আছেন’।

তবে, ভোটের মুখে যখন সংগঠন মজবুত করতে মরিয়া সব দলই, তখন এভাবে একঝাঁক বিজেপি কর্মীর তৃণমূলে যোগ দেওয়া গেরুয়া ব্রিগিডের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল.

Post Views: 136

Continue Reading

Previous: হায়দরাবাদ ম্যাচে লজ্জার হার, প্রশ্নর মুখে হার্দিকের ক্যাপ্টেন্সি
Next: জেলবন্দি কেজরিওয়ালকে নিয়ে বিস্ফোরক তাঁর স্ত্রী

সম্পর্কিত গল্প

train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বাংলায় সন্ত্রাস মুক্ত ভোটই লক্ষ্য জ্ঞানেশের

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026

You may have missed

train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
LPG.jpg

দেশজুড়ে গ্যাসের সংকট! ‘এসমা’ জারি কেন্দ্রের

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.