Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রয়োজনীয় নথিতে গলদ, হাতছাড়া হতে পারে রাজ্যসভার নিশ্চিত আসন

প্রয়োজনীয় নথিতে গলদ, হাতছাড়া হতে পারে রাজ্যসভার নিশ্চিত আসন

Online Desk মার্চ 6, 2026
RAHUL-SINHA.jpg

ওঙ্কার ডেস্কঃ বৃহস্পতিবার রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন বিজেপির রাহুল সিনহা। তিনি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হবেন, তা নিশ্চিত ছিলই। কিন্তু রাহুল সিনহার খারাপ সময় চলছে। নথির গলদে বাতিল হবে পারে রাজ্যসভার নিশ্চিত আসন।
সূত্রের খবর, মনোনয়ন পত্রের সঙ্গে যে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন রাহুল সিনহা, তার একটিতে গলদ রয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে স্ক্রুটিনি শুরু হয়েছে। নজিরবিহীনভাবে বিধানসভায় উপস্থিত হয়েছেন সিইও মনোজ আগরওয়াল। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নথি দিতে না পারলে বাতিল হতে পারে রাহুলের মনোনয়ন।
নজিরবিহীনভাবে শুক্রবার বিধানসভায় উপস্থিত হয়েছেন সিইও মনোজ আগরওয়াল। কিন্তু কেন! রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটা বিজেপির কৌশল। গতকাল মনোনয়নপত্র পূরণে ভুলভ্রান্তি করেছিলেন প্রার্থী রাহুল সিনহা। শেষে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে প্রাথমিকভাবে মনোনয়পত্র গৃহীত হওয়ার খবর নিয়ে বের হন তিনি। কিন্তু তা সত্বেও ভুল থেকে যায় একটা নথিতে। ওয়াকিবহাল মহলের দাবি, রাহুলকে বিপন্মুক্ত করতেই বিধানসভায় হাজির হয়েছেন মনোজ আগরওয়াল।
যদি রাহুলের মনোনয়নপত্র বাতিল হয়, সেক্ষেত্র কী হবে? জানা যাচ্ছে, নতুন করে একটি আসনের জন্যর ভোট ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। তেমন হলে সেই আসনে ভোটাভুটি হওয়ার প্রবল সম্ভাবনা। এতে একটি আসনের জন্যশ তৃণমূলও আরেকবার প্রার্থী দেওয়ার সুযোগ পেয়ে যাবে।

Post Views: 23

Continue Reading

Previous: নেপাল নির্বাচন: প্রাথমিক গণনায় এগিয়ে বলেন্দ্র, পিছিয়ে ওলি
Next: বিজেপির পরিবর্তন যাত্রায় লোক নেই, ফাঁকা চেয়ার, বঙ্গ বিজেপির কপালে চিন্তার ভাঁজ

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.