Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ক্ষুব্ধ মনোজের প্রস্তাব রঞ্জি ট্রফি বন্ধ করার

ক্ষুব্ধ মনোজের প্রস্তাব রঞ্জি ট্রফি বন্ধ করার

Online Desk ফেব্রুয়ারি 11, 2024
manoj.png

স্পোর্টস ডেস্ক : এই মরসুমই শেষ। আর বাংলার হয়ে মাঠে নামবেন না মনোজ তিওয়ারি। ২০ বছরের ক্রিকেট কেরিয়ারে রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেলো মনোজের। এইবার রঞ্জি ট্রফিতে নকআউটে যাওয়ার স্বপ্ন অধরাই টিম মনোজের।কেরালার বিরুদ্ধে চলতি অ্যাওয়ে ম্যাচে বাংলার পরিস্থিতি ভালো নয়। তবে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে বাংলার হতাশা বাড়িয়েছিল আবহাওয়াও। বিশেষ করে বলতে হয় উত্তরপ্রদেশ ও ঘরের মাঠে ছত্তীসগঢ় ম্যাচের কথা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলার কার্যত ৬ পয়েন্ট পাওয়ার কথা। কুয়াশার কারণে পুরো খেলা হয়নি। তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ঘরের মাঠে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে আবহাওয়ার কারণে দু-দলের একটি করে ইনিংস শেষ হয়নি। ফলে ১ পয়েন্ট এসেছে। গতবারের রানার্স বাংলা ট্রফি আসেনি। সেই কারণে এবার রঞ্জি জয়ের শেষ চেষ্টা করে মাঠে নামেন বাংলার ক্রীড়াপ্রতিমন্ত্রী। তবে নকআউটে যাওয়া হচ্ছে না। ফলে পরের ইডেনে বিহার ম্যাচই মনোজের শেষ ম্যাচ। আর তারপর সাংবাদিক সম্মেলন করবেন তিনি। তবে তার আগে রঞ্জি ট্রফি নিয়ে হতাশাপ্রকাশ করলেন। এদিন মনোজ সোশ্যাল মিডিয়ায় লেখেন,’আগামী মরসুম থেকে রঞ্জি ট্রফি বন্ধই করে দেওয়া উচিত। টুর্নামেন্টে বেশ কিছু বিষয়ই ভুল হচ্ছে। যার ফলে আকর্ষণ হারাচ্ছে রঞ্জি ট্রফি। এই ঐতিহ্যের টুর্নামেন্ট বাঁচাতে হলে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন। এত হতাশ, কী বলব।’

Post Views: 78

Continue Reading

Previous: নর্থ ইস্ট ম্যাচ হেরে ক্ষুব্ধ কুয়াদ্রাত
Next: এলাকায় দখলের লড়াইয়ে কোমর ভাঙলো গজরাজের, ক্রমশই এগিয়ে চলেছে মৃতুর পথে!

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.