Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সঙ্গীত জগতে নক্ষত্রের অকাল পতন,স্তব্ধ হল রশিদ খানের কন্ঠ

সঙ্গীত জগতে নক্ষত্রের অকাল পতন,স্তব্ধ হল রশিদ খানের কন্ঠ

Online Desk জানুয়ারি 9, 2024
kii.png

নিজস্ব প্রতিনিধি:প্রয়াত সংগীত শিল্পী উস্তাদ রশিদ খান। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৫ বছর। ২০২২ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণে ভূষিত করেন। ২০০৬ সালে পদ্মশ্রী পেয়েছিলেন। বেশ কিছুদিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন উস্তাদ রাশিদ খান। দীর্ঘদিন প্রস্টেটে কর্কট রোগে আক্রান্ত ছিলেন তিনি ।মস্কিকে রক্তক্ষরণ নিয়ে নভেম্বর মাসে হাসপাতালে ভর্তি হন। সোমবার রাতে অবস্থার অবনতি হয়। এদিন বিকালে ৩.৪৫ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমবেদনা জানান এই সংগীতশিল্পীর পরিবারকে। পাশাপাশি জানান, মঙ্গলবার পিস ওয়াল্ডে তাঁর নশ্বর দেহ রাখা থাকবে। বুধবার সাধারনের শ্রদ্ধা জন্য রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ। রাজ্য সরকারের পক্ষ থেকে গান স্যালুট জানানো হবে। এরপর সংগীত শিল্পীর মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে শেষকৃত্যের জন্য । তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
১৯৬৮ সালের ১জুলাই উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন তিনি। রশিদ খান ইনায়েত হুসেন খাঁ- র প্রৌপুত্র। রামপুর-সাসওয়ানের যে শাস্ত্রীয় সঙ্গীতের ঘরনা তাকে যথাযত ভাবে লালন করে গিয়েছেন পদ্মভূষণে ভুষিত এই শিল্পী। শুধু শাস্ত্রীয় সঙ্গীতই নয় বাংলা,হিন্দি ছায়াছবিতেও শোনা গেছে রশিদ খানের কন্ঠ। পন্ডিত ভীমসেন যোশী তাঁর সম্পর্কে বলেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত রাশিদ খানের কন্ঠে নিশ্চিত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে।

Post Views: 106

Continue Reading

Previous: রাম মন্দির ইলেকশনের আগে গিমিকঃ জয়নগরে সরকারি প্রকল্পের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী
Next: হায়দরাবাদকে উড়িয়ে সুপার কাপ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

সম্পর্কিত গল্প

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.