স্পোর্টস ডেস্ক : গৌতম গম্ভীরের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক ভালো নয় সবাই জানে। এবারে রোহিত ভারতের সাফল্যর বিষয়ে প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ দিলেন আর নিলেন না গৌতম গম্ভীরের নাম। গম্ভীরের কোচিংয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ক্যাপ্টেন রোহিত। এদিন ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হারের স্মৃতি নিয়ে গম্ভীর বললেন,’আমরা কোয়ালিটি আনতে চেয়েছিলাম টিমে। আমাদের মনে হয়েছিল, এটাই ভালো দিক, মাঠে নামো আর করে দেখাও। একবার নয়, বারবার। প্রত্যেকেই এই পদ্ধতি উপভোগ করেছে। আমরা যখন একটা ম্য়াচ জিতেছি, ওটা সম্পূর্ণ ভুলে গিয়ে পরের ম্যাচের দিকে তাকিয়েছি। টিমের এই ফর্ম আমাকে আর রাহুলভাইকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে সাহায্য করেছে। তারই মধ্যে এসে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি।’আমি টিমটাকে ভালোবাসি। দীর্ঘ সময় ধরে ওই টিমের সঙ্গে খেলাটা উপভোগ করেছি। এটা সম্ভব হয়েছিল, দীর্ঘদিন ধরে কাজ করার ফলে ওই জায়গায় পৌঁছতে পেরেছিলাম। বেশ কয়েকবার আমরা ট্রফি জেতার কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম, কিন্তু কোনও একটা বাধার সামনে গিয়ে আটকে যাচ্ছিলাম। ওই সময় আমরা ঠিক করেছিলাম, কিছু একটা করতেই হবে। যাতে ট্রফির কাছ পর্যন্ত পৌঁছতে পারি। এটা কোনও একজনের পক্ষে সম্ভব ছিল না। এটা আমরা সবাই মিলে করে দেখিয়েছি।’
