Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • লাইফ স্টাইল
  • জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

জীবনে ১৫০ জনের সঙ্গেই গড়ে উঠতে পারে সত্যিকারের সম্পর্ক,  বলছেন মনবিজ্ঞানীরা

Online Desk অক্টোবর 9, 2025
importanceofhumanrelationships_0.jpg

ওঙ্কার ডেস্ক: মানুষের মস্তিষ্ক কতজনকে ‘সম্পর্ক’ হিসেবে ধরে রাখতে সক্ষম সেনিয়ে সম্প্রতি এক গবেষণায় সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। বিজ্ঞানীদের মতে, মানুষের সামাজিক সম্পর্ক বজায় রাখার ক্ষমতা সীমিত। সর্বাধিক ১৫০ জন মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করা সম্ভব, তার বেশি নয়। এই তত্ত্বটি মূলত ব্রিটিশ মনোবিজ্ঞানী রবিন ডানবারের প্রবর্তিত “ডানবার সংখ্যা” নামে পরিচিত।
গবেষণায় বলা হয়েছে, মানুষের মস্তিষ্কের ন্যুম্যাটোক্স অংশ সামাজিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে। এই অংশই ঠিক করে দেয় আমরা কতজনকে ঘনিষ্ঠ বা পরিচিত মানুষ হিসেবে মনে রাখতে পারব, তাঁদের সঙ্গে কতটা সময় ও আবেগ ভাগ করে নিতে পারব। ডানবারের পর্যবেক্ষণ অনুযায়ী, একজন মানুষ প্রায় ১৫০ জনের সঙ্গে এমনভাবে যোগাযোগ রাখতে পারে, যাতে পরস্পরের প্রতি ন্যূনতম সামাজিক বোঝাপড়া ও সংযোগ বজায় থাকে। এর মধ্যে প্রায় পাঁচজনের সঙ্গে গভীর বন্ধন তৈরি হয়, যাঁদের সঙ্গে আমরা সবচেয়ে বেশি সময় কাটাই, মন খুলে কথা বলি এবং আবেগ ভাগ করি। পরবর্তী স্তরে থাকে প্রায় দশ থেকে পনেরো জন মানুষ, যাঁদের সঙ্গে মাসে একবার দেখা বা কথা হয়। এরপর একটি বড় বৃত্তে যুক্ত থাকেন প্রায় পঞ্চাশজন পরিচিত, যাঁদের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে কম ঘনিষ্ঠ হলেও সামাজিক যোগাযোগের পরিধিতে তাঁরা রয়ে যান।
এই ১৫০ জনের বাইরে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন পর্যন্ত এমন মানুষ থাকতে পারেন, যাঁদের আমরা চিনি কিন্তু তাঁদের সঙ্গে কোনও আবেগগত সংযোগ তৈরি হয় না। আবার প্রায় হাজারজন পর্যন্ত এমন মানুষ থাকতে পারেন, যাঁদের আমরা মুখ বা নাম দেখে চিনতে পারি, কিন্তু তাঁরা আমাদের চেনেন না। গবেষকরা বলছেন, এই সংখ্যাগুলি মানুষের সামাজিক বৃত্তের গঠনকে ব্যাখ্যা করে।
তবে বর্তমান যুগে সামাজিক মাধ্যমের ব্যবহার এই পরিসংখ্যানকে বদলে দিতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আজকের ডিজিটাল যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স-এর মতো সামাজিক মাধ্যমের মাধ্যমে মানুষ শত শত, এমনকি হাজার হাজার মানুষের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু গবেষকদের মতে, এই ভার্চুয়াল সংযোগ প্রকৃত সম্পর্ক নয়। মানুষ শারীরিক ও মানসিকভাবে এত সংখ্যক মানুষের সঙ্গে প্রকৃত বন্ধন গড়তে পারে না। তাই বাস্তব সম্পর্কের সীমা এখনও সেই ১৫০ জনের মধ্যেই সীমাবদ্ধ।
বিশেষজ্ঞরা মনে করেন, সামাজিক সম্পর্কের এই সীমা আমাদের সময়, মনোযোগ ও আবেগের উপর নির্ভরশীল। যতই প্রযুক্তি উন্নত হোক না কেন, মানুষের মস্তিষ্কের ক্ষমতা তার নিজস্ব সীমা অতিক্রম করতে পারে না। এই গবেষণা তাই আবারও প্রমাণ করে, মানুষের সামাজিক বৃত্ত যতই বিস্তৃত হোক না কেন, প্রকৃত সম্পর্কের সংখ্যা সবসময় সীমিতই থেকে যায়।

Post Views: 547

Continue Reading

Previous: বাংলার রঞ্জি দলে শামি,রঞ্জিকেই কি ভারতীয় দলে ঢোকার মঞ্চ খুঁজছেন এই পেসার!
Next: পাত্তা দিলেন না গম্ভীরের দলের সাফল্যর কৃতিত্ব কোচ দ্রাবিড়কে দিলেন রোহিত

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.