Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কেপটাউন টেস্ট জিতলেও পিচকে কেনো একহাত নিলেন রোহিত!

কেপটাউন টেস্ট জিতলেও পিচকে কেনো একহাত নিলেন রোহিত!

Online Desk জানুয়ারি 5, 2024
dm_240104_rohitpc2.jpg

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার হজম করার পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। কেউ টাউনের মাটিতে প্রোটিয়া বাহিনীকে হারিয়েছে ইতিহাস গড়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলি’রা। এই টেস্ট জয়ের নেপথ্য কারণ কী, ম্যাচ শেষে মুখ খুললেন ভারত অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা’কে ৭ উইকেটে হারানোর পর রোহিত বলেছেন, “কেপ টাউনে প্রথম বার জেতা দারুণ কৃতিত্ব। সেঞ্চুরিয়নে যে ভুল করেছিলাম তার থেকে শিক্ষা নেওয়ার দরকার ছিল। আমরা দারুণ ভাবে কামব্যাক করেছি। বিশেষ করে বোলাররা। ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন থাকলেও বোলারদের ঠিক জায়গায় বল তো করতে হবে। ওরা সেটাই করেছে এবং তার পুরস্কারও পেয়েছে। ব্যাটাররাও নিজেদের কাজ করেছে এবং ১০০ রানের লিড নিয়েছে। কিন্তু শেষ দিকে যে ভাবে ছ’টা উইকেট পড়েছে সেটা দেখে ভাল লাগেনি।” উল্লেখ্য প্রথম ইনিংসের ১১ বলে ছয় উইকেটের পতন ঘটেছে ভারতের, যা নিয়ে অসন্তুষ্ট রোহিত’ও। তবে এই জয়ের পিছনে বোলারদের যে অবদান রয়েছে সেই নিয়ে রোহিত বলেছেন, “সিরাজের বোলিং খুব, খুব স্পেশ্যাল আমাদের কাছে। সাধারণত এত সুন্দর স্পেল দেখা যায় না। আমরা সব কিছু খুব স্বভাবিক রাখতে চেয়েছিলাম। জানতাম, পিচই আমাদের হয়ে আসল কাজ করে দেবে। সেটাই হয়েছে। সিরাজ, বুমরাহ, মুকেশ, প্রসিধ প্রত্যেকে ভাল বল করেছে এবং একে অপরকে সাহায্য করেছেভারত অধিনায়কের‌ মতে ‘এই ম্যাচ (কেপটাউন টেস্ট) কোন পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে ব্যক্তিগতভাবে আমার বা আমার দলের কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কিন্তু কারুর কোনও কথা বলা মানায় না। পিচে ধুলো উড়ছে এইসব বাজে অজুহাত যেন তখন কেউ দেখাতে না আসে।’

Post Views: 66

Continue Reading

Previous: মাহাতো ও কুর্মিদের বিরুদ্ধে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের
Next: মদন মিত্রর ম্যাচ গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিল ifa

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.