Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • সচিনের পাড়ায় সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট

সচিনের পাড়ায় সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট

Online Desk নভেম্বর 15, 2023
FB_IMG_1700050597294.jpg

স্পোর্টস ডেস্ক :—-আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ৫০টি ওডিআই শতরান হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। সেই সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনালে শতরান করার নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একাধিপত্যে থাবাও বসালেন তিনি।সচিন তেন্ডুলকরের ১০০টি শতরানের রেকর্ড স্পর্শের দিকেও আরও একধাপ এগিয়ে গেলেন বিরাট। সচিন ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে ৭৮২টি ইনিংসে ১০০টি শতরান করেছেন। বিরাট কোহলি ৫১৭ ম্যাচে ৫৭৩তম ইনিংসে পেলেন আন্তর্জাতিক ক্রিকেটের ৮০তম শতরানটি। টেস্টে ২৯টি, ওডিআইয়ে ৫০টি ও টি ২০ আন্তর্জাতিকে ১টি শতরান আছে কোহলির।

চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট এদিন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের ২০ বছর আগের এক কীর্তিও স্পর্শ করলেন। ২০০৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অধিনায়ক দূরের কথা, সৌরভের আগে ও পরে এতদিন অবধি ভারতের কেউ বিশ্বকাপ সেমিফাইনালে শতরান পাননি।একদিনের ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি। শিখরে বিরাট। মাইলস্টোনে পৌঁছনো মাত্র হাঁটু মুড়ে বসে পড়েন। তারপর হেলমেট খুলে গ্যালারির দিকে দু”হাত তুলে অভিবাদন গ্রহণ। শেষে বাও ডাউন। গ্যালারি থেকে কোহলির উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেন অনুষ্কা শর্মা। শচীনের ভিটেতেই ক্রিকেট ঈশ্বরকে ছাপিয়ে গেলেন কোহলি। ১০৬ বলে শতরানে পৌঁছে যান আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। ইনিংসে রয়েছে ১টি ছয়, ৮টি চার। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় শচীনকে.বিরাটের একশো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করল ওয়াংখেড়ের তারকাখচিত গ্যালারি। কে নেই! অনুষ্কা শর্মা তো বটেই, ছিলেন রণবীর কাপুর, টাইগার শ্রফ, আথিয়া শেঠি, আহান শেঠিরা। গোটা ওয়াংখেড়েতে গর্জে ওঠে বিরাটের নামে জয়ধ্বনি।

Post Views: 52

Continue Reading

Previous: ঘরে ফিরছেন জয়নগরের ঘরছাড়া সিপিএম সমর্থকেরা
Next: বিশ্বকাপের ব্যর্থতা, পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.