Skip to content
মার্চ 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শাহজাহান ঘনিষ্ঠ সাধারণ টোটোচালকের বাড়িতে কীভাবে এল এত অস্ত্র?

শাহজাহান ঘনিষ্ঠ সাধারণ টোটোচালকের বাড়িতে কীভাবে এল এত অস্ত্র?

Online Desk এপ্রিল 27, 2024
arms.png

সুকান্ত চট্টোপাধ্যায়, সন্দেশখালি : শুক্রবার এক বেনজির ঘটনার সাক্ষী থাকল রাজ্যবাসী. এ রাজ্য সহ গোটা দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের দিনেই সন্দেশখালিতে আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় সিবিআই, সিআরপিএফ, এনএসজি। সেখানে মিলল বিপুল পরিমাণ অস্ত্র। কে এই আবু তালেব মোল্লা ? সূত্রের খবর, বছর ৩০-এর যুবক, আবু তালেব মোল্লার আদি বাড়ি ন্যাজাট থানার বাউনিয়া গ্রামে। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই এলাকায় বেশী পরিচিত এই যুবক। টোটো চালাতো রাজবাড়ি থেকে সরবেড়িয়া পর্যন্ত। পাশাপাশি শেখ শাহজাহানের মাছেড় ভেড়িতে কাজ দেখাশুনা করতো এই যুবক । শাহাজানের গ্রেপ্তার হওয়ার পর থেকেই আচমকা এলাকা থেকে উদাহ হয়ে যায় এই আবু তালেব। তার পর থেকে আর এলাকায় দেখা যাচ্ছিল না তাকে । আদালতের নির্দেশে সন্দেশখালিকাণ্ডের তদন্ত জারি রেখেছে সিবিআই। এর মধ্যেই শুক্রবার সকালে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছে যায় সিবিআই ও সিআরপিএফ জওয়ানরা। সেখানে পৌঁছে চক্ষু চরকগাছ আধিকারিকদের. মেঝে খুঁড়তেই মিলল অস্ত্রের ভাণ্ডার ! দ্রুত এন এস জি কে খবর দেওয়া হয়। তারপর রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে তল্লাশি চালায় তারা। তারপর সেই বোমা গুলো নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।

ইতিমধ্যে আবু তালেবের স্ত্রী তাসলিমা বিবিকে আটক করেছে সিবিআই । এখন প্রশ্ন, একজন সাধারণ টোটোচালক, সামান্য ভেরি ব্যবসার সঙ্গে যুক্ত, তার বাড়িতে কিভাবে বিদেশী আগ্নেয়াস্ত্র থাকতে পারে? তবে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারের হটস্পট সন্দেশখালি ? তার উত্তরই খুঁজছেন তদন্তকারীরা।

Post Views: 81

Continue Reading

Previous: বদলা নয়, বদল চাই, ভুল বলেছিলাম : মমতা বন্দ্যোপাধ্যায়
Next: লাল ঝান্ডা এখন বিরিয়ানির হাঁড়িতে দেখা যায় : সায়নী

সম্পর্কিত গল্প

train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
GYANESH.jpg

বাংলায় সন্ত্রাস মুক্ত ভোটই লক্ষ্য জ্ঞানেশের

Online Desk মার্চ 10, 2026
SC.jpg

বৈধ ভোটার বাদ যাবে না’, বাংলার উপর বিরক্তি প্রকাশ করে ভরসা দিলেন প্রধান বিচারপতি

Online Desk মার্চ 10, 2026

You may have missed

mamata-dharna.jpg

৫ দিনের মাথায় মেট্রো চ্যানেলে এসআইআর বিরোধী ধর্না তুললেন মমতা

Online Desk মার্চ 10, 2026
train-1280-tt.jpg

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গের জন্য বড় উপহার মোদী সরকারের! পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডকে জুড়তে ৪৪৭৪ কোটির রেল প্রকল্পে অনুমোদন

Online Desk মার্চ 10, 2026
trump-sized.jpg

‘আমি মনে করি না তিনি শান্তিতে থাকতে পারবেন’, মোজতবা খামেনেইকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

Online Desk মার্চ 10, 2026
FotoJet-1.jpg

মা-বাবা হলেন রণদীপ-লিন, ঘরে এলো লক্ষ্মী- সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিলেন সুখবর

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.