Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি এসইউসিআইসির

সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি এসইউসিআইসির

Online Desk ফেব্রুয়ারি 27, 2024
WhatsApp-Image-2024-02-27-at-16.41.25.jpeg

নিজস্ব প্রতিনিধিঃ ৫ জানুয়ারি সন্দেশখালির জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতি সহ নানা ধরনের দুর্নীতিতে পুরোপুরি যুক্ত থাকার অভিযোগ তুলেছিল বাংলার বিরোধী দলগুলি। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকদের ওপর হামলার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এবার এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিল এসইউসিআইসি। যেখানে উল্লেখ করা হয়ছে রেশন দুর্নীতির পাশাপাশি গরিব মানুষের জমি দখল করা, জমি লিজ নিয়ে মাছের ভেড়ি তৈরি করে লিজের টাকা না দেওয়া, জোর করে গ্রামবাসীদের মিছিলে যেতে বাধ্য করা, এমনকি মহিলাদের উপর চরম নির্যাতনের কাহিনীও ক্রমাগত প্রকাশ্যে আসছে। মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন সংস্থা সন্দেশখালিতে সরেজমিন তদন্তে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সুপরিকল্পিতভাবে বাধা দিচ্ছে বলেও চিঠিতে জানানো হয়। সাংবাদিকদের খবর করতে বাধা দেওয়া হচ্ছে, গ্রেফতারও করা হচ্ছে জানানো হয়েছে এসইউসিআইসির তরফ থেকে। পুলিশ সন্দেশখালিতে সরকারের বিরোধী কেউ যাতে ঢুকতে না পারে তার জন্য ১৪৪ ধারা জারি করেছে। অথচ শাসক দলের নেতা মন্ত্রীর ঢুকতে কোনও বাধা নেই কেন সে বিষয়ে চিঠিতে প্রশ্ন তুলেছে এসইউসিআইসি। কিন্তু অধরা সেখ শাজাহানকে ৭ দিনের মধ্যে গ্রেফতার করা হবে বলে তৃণমূল কেমন করে ঘোষণা করতে পারে তা বোধগম্য নয় বলেও উল্লেখ করা হয়। এসইউসিআইসি পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও রকম অজুহাত না দেখিয়ে অবিলম্বে সেখ শাজাহান সহ সন্দেশখালির সকল অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে। গ্রামবাসীদের থেকে দখল করা জমি উপযুক্ত ক্ষতিপূরণ সহ ফিরিয়ে দিতে হবে। সন্দেশখালি যাতায়াতে পুলিশী বাধা সৃষ্টি করা চলবে না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে সন্দেশখালির সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে প্রবলভাবে বিক্ষুব্ধ, সে সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে এসইউসিআইসির পক্ষ থেকে।

Post Views: 91

Continue Reading

Previous: খারাপ খবর ভারতের, বিশ্বকাপেও অনিশ্চিত সামি
Next: গান্ধি মূর্তির পাদদেশ সুকান্তের ধর্ণার অনুমতি হাইকোর্টের

সম্পর্কিত গল্প

M.jpg

মুজিবুর বলেছিলেন, বাংলার মানুষের অধিকার তিনি দিতে চান

Online Desk মার্চ 8, 2026
RALLY.jpg

গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে রাজপথে শশী-চন্দ্রিমারা

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.