Skip to content
মার্চ 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

Online Desk মার্চ 17, 2026
sexual-harasment.jpg

ওঙ্কার ডেস্ক: রক্ষকই ভক্ষক! দুই মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। শুধু তাই নয়, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্যাতিতা এক মহিলার স্বামীকে মুক্তি দেওয়ার জন্য ২৫ লক্ষ টাকা দাবি করেছেন। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম সন্দেশ বিজি। তিনি ম্যাঙ্গালুরুর মুডবিদ্রির সার্কেল ইন্সপেক্টর। অভিযোগকারী মহিলাদের মধ্যে একজনের দাবি, পারিবারিক বিবাদের এক ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। তাঁকে মুক্তির জন্য তিনি টাকা দাবি করেন। অভিযোগকারী বলেন, “আমি রাজি না হওয়ায় আমাকে আইবি-তে যেতে বলা হয়। আমি যখন বলি যে আমি ওই ধরনের মহিলা নই, তখন তিনি আমার স্বামীকে জেলে পাঠিয়ে দেন।”

ওই মহিলাদের আরও অভিযোগ, পুলিশ আধিকারিক তাঁদের একাধিকবার হেনস্থা করেছেন। তিনি প্রায়শই ফোন বা মেসেজের উত্তর না দিয়ে সিসিটিভি কভারেজ নেই এমন জায়গায় নির্যাতিতাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বলতেন। বিষয়টি নিয়ে অভিযুক্তরা পুলিশ কমিশনারের কাছে একাধিকবার অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এসিপি-পর্যায়ে একটি তদন্ত চলছে। সেই তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কর্নাটকের রাজ্য মহিলা কমিশন। ম্যাঙ্গালুরু সিটি পুলিশের কাছে একটি রিপোর্ট চেয়েছে তারা। ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে, মহিলা কমিশন অভিযোগের নিন্দা জানিয়ে বলেছে, ওই আধিকারিকের আচরণ গুরুতর অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং নারী সুরক্ষার দায়িত্বে থাকা একজন সরকারি আধিকারিকের ক্ষমতার অপব্যবহারের সামিল।

Post Views: 22

Continue Reading

Previous: ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন
Next: শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

সম্পর্কিত গল্প

arrest-size.jpg

লাইক-কমেন্টের নেশাই কাল হল! নীতীশ-পুত্র ও বিধায়ক মৈথিলীকে নিয়ে এআই রিল বানিয়ে গ্রেফতার বিহারের যুবক

Online Desk মার্চ 17, 2026
WhatsApp-Image-2026-03-17-at-5.59.55-PM.jpeg

শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

Online Desk মার্চ 17, 2026
police-d.jpg

ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

Online Desk মার্চ 17, 2026

You may have missed

arrest-size.jpg

লাইক-কমেন্টের নেশাই কাল হল! নীতীশ-পুত্র ও বিধায়ক মৈথিলীকে নিয়ে এআই রিল বানিয়ে গ্রেফতার বিহারের যুবক

Online Desk মার্চ 17, 2026
WhatsApp-Image-2026-03-17-at-5.59.55-PM.jpeg

শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ

Online Desk মার্চ 17, 2026
sexual-harasment.jpg

পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দুই মহিলার! স্বামীকে মুক্তি দিতে ২৫ লক্ষ টাকা দাবি অভিযুক্তের

Online Desk মার্চ 17, 2026
police-d.jpg

ডাইনি সন্দেহে আদিবাসী দম্পতি ও ১২ বছরের কিশোরকে নৃশংসভাবে খুন

Online Desk মার্চ 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.