Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লাইক-কমেন্টের নেশাই কাল হল! নীতীশ-পুত্র ও বিধায়ক মৈথিলীকে নিয়ে এআই রিল বানিয়ে গ্রেফতার বিহারের যুবক

লাইক-কমেন্টের নেশাই কাল হল! নীতীশ-পুত্র ও বিধায়ক মৈথিলীকে নিয়ে এআই রিল বানিয়ে গ্রেফতার বিহারের যুবক

Online Desk মার্চ 17, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার এবং সে রাজ্যের প্রথম বারের বিধায়ক মৈথিলী ঠাকুরকে নিয়ে আপত্তিকর রিল বানিয়ে শ্রীঘরে যুবক। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওই যুবক রিল বানিয়েছেন বলে তদন্তে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, ওই যুবক গয়ার ফতেহপুর এলাকার শব্দ গ্রামের বাসিন্দা। তার নাম বিকাশ কুমার যাদব। তিনি ফতেহপুরে পড়াশোনা করতেন। কিন্তু সমাজ মাধ্যমে বিখ্যাত হওয়ার নেশাই তাঁকে শ্রীঘরে ঠেলে দিল। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, ভিডিও ভাইরাল হওয়ার আশায় ওই যুবক প্রায়শই সমাজ মাধ্যমে রিল তৈরি করে পোস্ট করতেন। কিন্তু তার তৈরি করা রিলগুলোতে তেমন লাইক বা কমেন্ট আসত না। এরপর কিছু বদল করার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার জেডিইউ-তে যোগ দেন। এরপর অভিযুক্ত এআই ব্যবহার করে নিশান্ত কুমার এবং বিধায়ক মৈথিলী ঠাকুরের ছবি বিকৃত করে একটি আপত্তিকর রিল তৈরি করে। পরে সেটি অনলাইনে পোস্ট করে সে। রিলটি পোস্ট করার পরেই লাইক, কমেন্ট এবং শেয়ারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

কিন্তু আপত্তিজনক রিলটি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ফতেহপুর থানা তদন্ত শুরু করে বিকাশ কুমার যাদবকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্য প্রযুক্তি আইন (আইটি আইন)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Post Views: 72

Continue Reading

Previous: শিলিগুড়িতে হাটে-বাজারে ভোট প্রচারে শঙ্কর ঘোষ
Next: নিজের মৃত্যুর গুজব উড়িয়ে মার্কিন দূতের সঙ্গে ভিডিও পোষ্ট নেতেনয়াহু-র

সম্পর্কিত গল্প

hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.