Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভিডিও কলে মিলছে খোঁজ, তবুও কাটছে না ভয়! দুবাইয়ে আটকে সাগরের একাধিক

ভিডিও কলে মিলছে খোঁজ, তবুও কাটছে না ভয়! দুবাইয়ে আটকে সাগরের একাধিক

Online Desk মার্চ 6, 2026
Screenshot-2026-03-06-170844.png

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মহেন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা দীপক চন্দ্র আর্য। কর্মসূত্রে তিনি বর্তমানে দুবাইতে রয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই তিনি ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে সেখানকার অস্থির পরিস্থিতির কথা শুনে আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা।
শুধু দীপকের পরিবার নয়, একই উদ্বেগ ছড়িয়ে পড়েছে সাগরের মন্দিরতলা ও চক ফুলডুবি এলাকাতেও। জানা গেছে, এই সমস্ত এলাকাগুলি মিলিয়ে অন্তত ১৫ জন পরিযায়ী শ্রমিক বর্তমানে দুবাই ও মধ্যপ্রচ্যের অন্যান্য দেশে কাজের জন্য গিয়েছেন। এখন পরিস্থিতির কারণে সেখানেই আটকে পড়েছেন তাঁরা।
ভিন দেশে কাজে যাওয়া শ্রমিকদের দ্রুত দেশে ফেরানোর দাবিতে পরিবারগুলি স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে সাগর ব্লক প্রশাসন। ব্লক অফিসে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে থাকা শ্রমিকদের বর্তমান অবস্থান এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
দীপক চন্দ্র আর্যের স্ত্রী রিনিসী আর্য জানান, তাঁর স্বামী কাজের জন্য দুবাই গিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় পরিবারে চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। ভিডিও কলের মাধ্যমে মাঝে মাঝে যোগাযোগ হলেও প্রতিনিয়তই আতঙ্কে থাকতে হচ্ছে। তিনি বলেন, “আমরা চাই, দুবাইয়ে আটকে পড়া সমস্ত পরিযায়ী শ্রমিক নিরাপদে বাড়ি ফিরে আসুক।”
এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা গঙ্গাসাগর–বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিদেশে থাকা পরিযায়ী শ্রমিকদের দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। গঙ্গাসাগর সহ মথুরাপুর লোকসভা কেন্দ্রের যেসব শ্রমিক দুবাই এবং যুদ্ধ পরিস্থিতি সংলগ্ন দেশে কাজ করতে গিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি আরও জানান, গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করে আটকে পড়া শ্রমিকদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ১৫ জন শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিস্থিতির ওপর প্রশাসন নজর রাখছে। এখন প্রিয়জনদের নিরাপদে ঘরে ফেরার অপেক্ষায় দিন গুনছেন মহেন্দ্রগঞ্জ সহ সাগরের বিভিন্ন এলাকার পরিবারগুলি। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনার আশায় প্রহর গুনছেন সকলে।

Post Views: 26

Continue Reading

Previous: কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা
Next: আইআরআইএস ডেনা-র পর আবারও ভারতেরর জলসীমান্তে রণতরী পাঠালো ইরান

সম্পর্কিত গল্প

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
brazil.jpg

ব্রাজিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নার্সিং হোম, নিহত ১২

Online Desk মার্চ 6, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026
loco.jpg

পাইলসে আক্রান্ত, ছুটি না দেওয়ায় বসের সামনে প্যান্ট খুলে প্রতিবাদ লোকো পাইলটের!

Online Desk মার্চ 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.