স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গল ক্লাবে প্রতিষ্ঠা দিবসে এসে প্রদীপ ব্যানার্জী সেরা কোচ পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা বাংলার সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন। একইসঙ্গে আকারে ইঙ্গিতে ইস্টবেঙ্গলের কোচ হওয়ারও ইচ্ছা প্রকাশ করলেন সঞ্জয়। তার কথায়,’এই পুরস্কার পেয়ে যে আমি কতটা আনন্দ পেয়েছি, সেটা বলে বোঝাতে পারব না। এটুকু বলতে পারি, এই ক্লাবে আমার এক ফোঁটাও অবদান নেই। কিন্তু, সেই ক্লাবটা আজ আমাকে যে সম্মান দিল, এটার যোগ্য কি না আমি জানি না। এটা একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষেই সম্ভব। সারা ভারতবর্ষে আপনি যতগুলো ক্লাব দেখবেন, তাদের মধ্যে এই সম্মান একমাত্র ইস্টবেঙ্গলই দিতে পারে।হতে পারে, ইস্টবেঙ্গল ক্লাবে এখন একটা কঠিন সময় যাচ্ছে। তবে এটা একেবারে সাময়িক। আগামীদিনে ইস্টবেঙ্গল আরও অনেক ভাল ফলাফল করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, ভবিষ্যতে যদি কখনও কোনও সুযোগ আসে, তাহলে আমি অবশ্যই সুদে-আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করব।’মোহনবাগানকে আই লিগ মহামেডানকে আইএফএ শিল্ড জেতানো ছাড়াও বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করেছেন।
