Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বোর্ডের অনুরোধও টলাতে পারলো না, টেস্ট ক্রিকেটকে আলবিদা কোহলির

বোর্ডের অনুরোধও টলাতে পারলো না, টেস্ট ক্রিকেটকে আলবিদা কোহলির

Online Desk মে 12, 2025
virat

স্পোর্টস ডেস্ক : বোর্ডের অনুরোধেও মান ভাঙলো না টেস্ট ক্রিকেট থেকে অবসরই নিলেন বিরাট কোহলি।আগেই নিয়েছেন টি২০ থেকে। এবারে রোহিত শর্মার মত শুধু ওয়ান ডে ক্রিকেট খেলবেন। এদিন নিজের ইন্সট্রাগ্রাম পোস্টে কোহলি লেখেন,টেস্ট ক্রিকেটে ১৪ বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের পাথেয়।সাদা জার্সি খেলায় গভীরভাবে ব্যক্তিগত কিছু একটা আছে। শান্ত পরিবেশ, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু চিরকাল তোমার সাথে থাকে। এই ফর্ম্যাট থেকে সরে আসার সাথে সাথে, এটা সহজ নয় — তবে এটা ঠিক মনে হচ্ছে। আমি আমার যা কিছু ছিল তা দিয়েছি, এবং এটি আমাকে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি — খেলার জন্য, যাদের সাথে আমি মাঠ ভাগ করে নিয়েছি, এবং প্রতিটি ব্যক্তির জন্য যারা আমাকে পথের সাথে পরিচিত করেছে। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাবো,”।বিরাটের পর টেস্টে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এই দু-জন মিলে গত প্রায় ১১ বছর নেতৃত্বের দায়িত্ব সামলেছেন। বিরাট কোহলির নেতৃত্বেই ২০১৮-১৯ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জয়। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। বিরাটের নেতৃত্বে উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। তবে বোর্ড বিরাটের এই সিদ্ধান্ত বা ইচ্ছেকে মেনে নেয় কি না, সেদিকেও নজর।
কারণ, রোহিত নেই। সেখানে বিরাটও সরে দাঁড়ালে অভিজ্ঞতার অভাবেও ভুগবে ভারত। বিরাট কোহলির উপস্থিতি এই সিরিজে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন ক্যাপ্টেনকে গাইড করার মতো বিরাটের মতো একজনকে চাই। বিরাট ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।

Post Views: 340

Continue Reading

Previous: একদিকে দুর্যোগ, অন্যদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, কি বলছে হাওয়া অফিস ?
Next: ইডেন থেকে সরতে পারে ফাইনাল, জানেই না সিএবি

সম্পর্কিত গল্প

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.